Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৯, ২১ সেপ্টেম্বর ২০২৫

এনসিপির নাম অপরিবর্তিত, ঐক্যের আলাপ চলছে: হান্নান মাসউদ

এনসিপির নাম অপরিবর্তিত, ঐক্যের আলাপ চলছে: হান্নান মাসউদ
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নাম পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

হান্নান মাসউদ লেখেন, 

একটা কথা স্পষ্ট— এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না। তবে এনসিপির সঙ্গে এক বা একাধিক দলের একীভূত হওয়ার বিষয়ে আলোচনা চলছে। ইনশাআল্লাহ তরুণদের শক্তিসমূহ ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হবে।

এর আগে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো সারা দেশের নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেছে এনসিপি। দিনব্যাপী আয়োজিত এ বৈঠকে জেলা-উপজেলার সমন্বয়ক কমিটির প্রতিনিধি, যুব উইং ‘যুব শক্তি’, গণতান্ত্রিক ছাত্রসংগঠনসহ অঙ্গ সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

আরও পড়ুন <<>> ঐক্যের পথে এনসিপি-গণঅধিকার পরিষদ 

সভায় সাংগঠনিক কার্যক্রম বেগবান করার পাশাপাশি ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে আলোচনা করেন আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেন। তারা এনসিপির রাজনৈতিক আদর্শ, সাংগঠনিক কাঠামো এবং আগামী কর্মপরিকল্পনা তুলে ধরেন। বৈঠকে দলটির শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা