Sobar Desh | সবার দেশ গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ০২:০৫, ৪ অক্টোবর ২০২৫

আপডেট: ০২:০৫, ৪ অক্টোবর ২০২৫

সাবেক এমপি গিনির মৃত্যুর খবর গুজব: জেল কর্তৃপক্ষ

সাবেক এমপি গিনির মৃত্যুর খবর গুজব: জেল কর্তৃপক্ষ
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা গিনির মৃত্যুর খবরকে গুজব ও সম্পূর্ণ মিথ্যা বলে জানিয়েছে জেল কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ অক্টোবর) রাতে ‘গাইবান্ধা জেলা’ নামের একটি ফেসবুক পেজে প্রচার করা হয়, গাইবান্ধা-২ আসনের সাবেক এমপি মাহাবুব আরা গিনি কারাগারে মারা গেছেন। এ খবরে এলাকায় নানা গুঞ্জন ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।

তবে দ্রুতই বিষয়টি খণ্ডন করে বাংলাদেশ কারা কর্তৃপক্ষ। এক বিবৃতিতে জানানো হয়, মাহাবুব আরা গিনি বর্তমানে গাইবান্ধা কারাগারে আটক আছেন এবং তিনি সম্পূর্ণ সুস্থ রয়েছেন। নিয়মিতভাবে আদালতে হাজিরা দিচ্ছেন তিনি, বিশেষ করে গাইবান্ধা আদালতে চলমান তিনটি ফৌজদারি মামলার শুনানিতে।

কারা কর্তৃপক্ষ বলেছে, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত এ ধরনের সংবাদ বানোয়াট ও অসত্য। তারা দায়িত্বশীল নাগরিক ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন, বিভ্রান্তি সৃষ্টিকারী তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য।

প্রসঙ্গত, কারাগারের কোনও তথ্য যাচাই করতে চাইলে ১৬১৯১ নম্বরে যোগাযোগ করার জন্য জনসাধারণকে অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য