Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:৫৪, ২২ জুলাই ২০২৫

জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের মধ্যে ৫ জনের মৃত্যু

জাতীয় বার্ন ইনস্টিটিউটে আহতদের মধ্যে ৫ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন পাঁচজনের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ১টা ১৫ মিনিটের দিকে ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও যুগ্ম পরিচালক ডা. মো. মারুফুল ইসলাম বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন।

ডা. মারুফুল ইসলাম জানান, দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে যেসব অগ্নিদগ্ধ রোগী হাসপাতালে আনা হয়, তাঁদের মধ্যে পাঁচজন মারা গেছেন। নিহতদের মধ্যে মাইলস্টোনের শিক্ষার্থী তানভীর (১৪) হাসপাতালে আনার পরপরই মৃত ঘোষণা করা হয়। বাকি চারজন হলেন শিক্ষক জুবায়ের (৪২), শিক্ষক মাহরিন (৪৬), শিক্ষার্থী আফনান ফাইয়াজ (১৪) এবং শিক্ষক মাসুকা। রাত ৮টার কিছু পর মাসুকা মারা যান।

চিকিৎসকের ভাষ্য অনুযায়ী, আহত শিক্ষার্থীদের অভিভাবক ও স্বজনদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, কয়েকজন শিক্ষক দগ্ধ শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়েই দগ্ধ হন এবং পরবর্তীতে মারা যান।

ডা. মারুফুল ইসলাম আরও জানান, এ ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে মোট ৫৩ জনকে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ছাড়া পেয়েছেন। বর্তমানে ভর্তি রয়েছেন ৪৫ জন, যাঁদের মধ্যে ২২ জনের অবস্থা আশঙ্কাজনক এবং পাঁচজনকে আইসিইউতে রাখা হয়েছে।

এর আগে সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-সেভেন বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুলের একটি ভবনে বিধ্বস্ত হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২২ জন নিহত এবং দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত