Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৪, ২২ অক্টোবর ২০২৫

আপডেট: ০০:০৪, ২২ অক্টোবর ২০২৫

বিএনপি নেতাদের সঙ্গে এক বৈঠকে প্রধান উপদেষ্টা

‘প্রশাসনে রদবদলের ক্ষমতা আমার হাতে থাকবে’ 

‘প্রশাসনে রদবদলের ক্ষমতা আমার হাতে থাকবে’ 
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্পষ্ট করেছেন, আসন্ন জাতীয় নির্বাচনের আগে প্রশাসনে রদবদল তার সরাসরি তত্ত্বাবধানে হবে। তিনি বলেছেন, ভোটে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পারবে সেরকম যোদ্ধাদেরই বেছে নেয়া হবে। এটি (প্রশাসনে রদবদল) আমার হাতে থাকবে। ভোট শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করতে প্রয়োজনীয় সবকিছু করা হবে।

মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে এক বৈঠকে এ বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। পরে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বৈঠকে তিনি জানান, জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে নির্বাচনের আগে মাঠ প্রশাসনে নিয়োগ, বদলি ও দায়িত্ব বণ্টনের চূড়ান্ত সিদ্ধান্ত তিনিই নেবেন। জেলা প্রশাসক (ডিসি) পদে নিয়োগের জন্য একাধিক ‘ফিট লিস্ট’ প্রস্তুত করা হচ্ছে—যেখান থেকে যোগ্য ও নিরপেক্ষ কর্মকর্তাদের নির্বাচন করে ভোটের আগেই যথাযথ স্থানে নিয়োগ দেয়া হবে।

বিএনপি নেতারা এ সময় প্রধান উপদেষ্টার কাছে দাবি জানান, বিতর্কিত ও দলীয় আনুগত্যে পরিচিত কর্মকর্তাদের যেন কোনোভাবেই নির্বাচনী দায়িত্বে রাখা না হয়। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভোটের দায়িত্ব থেকে বিরত রাখার আহ্বান জানান তারা। পাশাপাশি প্রশাসনে রদবদলে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার ওপরও জোর দেন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ঘোষণা প্রধান উপদেষ্টার প্রশাসনিক কর্তৃত্বের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত, যা আসন্ন নির্বাচনে সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে আস্থা বাড়াতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিনাজপুরে নববর্ষ উপলক্ষে সাইক্লিং প্রতিযোগিতা
হামের টিকা না দিয়ে দুই সরকার ‘ক্ষমাহীন অপরাধ’ করেছে: প্রধানমন্ত্রী
‘ড. মোশাররফ ছাড়া সবার সিনিয়র ছিলাম, তবুও মূল্যায়ন পাইনি’
তিন হাজার কোটি টাকা উধাও শেয়ার মার্কেটে
নির্বাচন ‘স্বচ্ছ হলে ফল ভিন্ন হতো’— বিস্ফোরক মন্তব্য রুমিন ফারহানার
‘অধিনায়ক রাজা, বাকিরা প্রজা?’-বিসিবির ‘ক্যাপ্টেনস কার্ড’ নিয়ে ক্ষোভে তাপস বৈশ্য
হজের প্রথম ফ্লাইট জেদ্দায় অবতরণ
আইএমএফ ঋণ স্থগিতের গুঞ্জন ‘সম্পূর্ণ অসত্য’
হরমুজে আবারও থামিয়ে দেয়া হলো ‘বাংলার জয়যাত্রা’কে
হরমুজ পাড়ি দিচ্ছে ‘বাংলার জয়যাত্রা’
ঢাকায় নিজের বাড়ি নেই, বাবার ফ্ল্যাটেই থাকি: স্পিকার হাফিজ
মিসাইল নয়, মৌমাছির দখলে ইসরায়েল
রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে ‘মার্কিন ছাড়’—গুজব
জ্বালানি সংকটে অচল ১০ বিদ্যুৎকেন্দ্র, অন্ধকারে চট্টগ্রাম নগরী
হরমুজ খুলে স্বস্তি, কিন্তু রইলো চাপ: দ্রুত চুক্তির তাগিদ ট্রাম্পের
সংরক্ষিত নারী আসনে জামায়াতের তালিকা প্রায় চূড়ান্ত
হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মাদরাসাছাত্রীকে অপহরণের ঘটনায় ক্ষুব্ধ জামায়াত আমির
১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া, থাকছে টি-টোয়েন্টিও
৩ দিনের সফরে ঢাকায় আসছেন মার্কিন বিশেষ দূত চার্লস জে. হার্ডার
হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসতে পারে ইসরায়েল-লেবানন: ট্রাম্প