Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৮, ১৭ অক্টোবর ২০২৫

জাতির ঐক্যের উৎসবে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার

জাতির ঐক্যের উৎসবে সবাইকে যুক্ত হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার
ফাইল ছবি

আসন্ন ‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর অনুষ্ঠানকে জাতির ঐক্যের প্রতীক আখ্যা দিয়ে দেশের সব নাগরিককে এ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি দেশের সব টেলিভিশন চ্যানেল ও অনলাইন গণমাধ্যমকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারের অনুরোধ জানিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় এক বিবৃতিতে প্রধান উপদেষ্টা বলেন, দেশের প্রত্যেক নাগরিক—আপনি যেখানেই থাকুন, ঘরে বা পথে, দোকানে, কারখানায়, মাঠে কিংবা খেলাধুলার জায়গায়—এ ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হোন। সবাই যুক্ত হোন জাতির ঐক্যের এ উৎসবে।

তিনি আরও বলেন, রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত পার্থক্য ভুলে আমরা আজ এক পতাকার নিচে, এক জাতি হিসেবে ঐক্যবদ্ধ। এটি আমাদের একসঙ্গে উদযাপনের সময়—ঐক্যের শক্তি অনুভবের সময়, গৌরব ও আশার এ ঐতিহাসিক দিন থেকে নতুন শক্তি সঞ্চয়ের সময়।

প্রধান উপদেষ্টা বলেন, জুলাই জাতীয় সনদ কেবল একটি নথি নয়, এটি জাতির নতুন পথচলার প্রতিশ্রুতি—সহনশীলতা, সংলাপ ও গণতান্ত্রিক ঐক্যের ভিত্তিতে এক নতুন বাংলাদেশের অঙ্গীকার।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে এ ঐতিহাসিক স্বাক্ষর অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, রাজনৈতিক দলের প্রতিনিধিরা, সরকারের উপদেষ্টা, বিদেশি কূটনীতিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই সনদকে কেন্দ্র করে জাতীয় ঐকমত্যের এ উদ্যোগ দেশের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য