Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১১, ১৬ অক্টোবর ২০২৫

আপডেট: ০০:১১, ১৬ অক্টোবর ২০২৫

নির্বাচন ফেব্রুয়ারিতেই—জুলাই সনদে বিন্দুমাত্র ছাড় নেই: প্রধান উপদেষ্টা

নির্বাচন ফেব্রুয়ারিতেই—জুলাই সনদে বিন্দুমাত্র ছাড় নেই: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতেই হবে বলে পুনরায় নিশ্চিত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (১৫ অক্টোবর) জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের জরুরি বৈঠকে তিনি এই প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, 

নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। তার জন্য যা যা করতে হয়, সাধ্য অনুযায়ী আমরা সব কিছু করবো। এর সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না।

তিনি আরও বলেন, আপনারা যেভাবে সবাই মিলে জাতীয় সনদ তৈরি করেছেন, সরকারের দায়িত্ব হলো সে সনদের ভিত্তিতে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা। যদি আমরা সেটা না করতে পারি, তাহলে ভন্ডুল মার্কা নির্বাচনের কোনও প্রয়োজন হবে না।

বৈঠকে অংশ নেয়া রাজনৈতিক নেতারা ও কমিশন সদস্যরা সনদের বাস্তবায়ন ও নির্বাচন প্রস্তুতি নিয়ে বিস্তর আলোচনা করেন। অংশগ্রহণকারীর মধ্যে বিএনপি, জামায়াতে ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, গণসংহতি আন্দোলন, জেএসডি (রব), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও অন্যান্য দলের প্রতিনিধিরা থাকেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জাতীয় নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে সাফ জানান। তিনি বলেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন করতে হবে, এর কোনও বিকল্প নেই।

সালাহউদ্দিন প্রধান উপদেষ্টাকে সরাসরি জানিয়ে দেন, 

আপনার প্রতি আমাদের সমর্থন সীমাহীন নয়, এর সীমারেখা আছে। আপনার প্রতি আমাদের সমর্থন কন্ডিশনাল—এটা আপনি উপলব্ধি করুন।

তিনি আরও নানাভাবে সতর্ক করেন যে, প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক খারাপ হলে তা দেশের ভারসাম্য নষ্ট করতে পারে এবং নির্বাচনী প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ফেলতে পারে; এমন কোনও পরিস্থিতি তারা মেনে নেবেন না।

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। পাশাপাশি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া বৈঠকে ছিলেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, জুলাই সনদের স্বাক্ষর ও তার বাস্তবায়ন সফলভাবে হলে আগামী ফেব্রুয়ারির নির্বাচনকে দেশজুড়ে অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্যভাবে আয়োজন করা সম্ভব—তবে সেটি অর্জনের জন্য রাজনৈতিক দৃঢ়তা, প্রশাসনিক স্বচ্ছতা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সুসমন্বয় থাকা প্রয়োজন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা