Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৭:২৩, ১৭ অক্টোবর ২০২৫

আপডেট: ০২:০৪, ১৮ অক্টোবর ২০২৫

‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদরা

‘জুলাই জাতীয় সনদ’ স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা ও রাজনীতিবিদরা
ছবি: সংগৃহীত

আট মাসব্যাপী টানাপোড়েন, সংলাপ ও মতৈক্যের পথ পেরিয়ে অবশেষে স্বাক্ষরিত হলো ঐতিহাসিক ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৫টা ৫ মিনিটে রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা এতে স্বাক্ষর করেন।

জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে প্রণীত এ সনদে দেশের রাজনৈতিক স্থিতি, নাগরিক অধিকার, প্রশাসনিক সংস্কার ও গণতান্ত্রিক পুনর্গঠনের রূপরেখা তুলে ধরা হয়েছে। তবে স্বাক্ষর অনুষ্ঠানের দিনজুড়ে উত্তেজনা, মতভিন্নতা এবং জুলাই আন্দোলনের অংশগ্রহণকারী ‘জুলাই যোদ্ধাদের’ বিক্ষোভে সংসদ প্রাঙ্গণ এক পর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে।

সকাল থেকেই সংসদ ভবন এলাকায় অবস্থান নেন কয়েকশ জুলাই যোদ্ধা। তারা অভিযোগ করেন, সনদ প্রণয়নের পুরো প্রক্রিয়ায় তাদের ভূমিকা ও ত্যাগকে উপেক্ষা করা হয়েছে এবং ঘোষণাপত্রে আন্দোলনের আইনি ভিত্তি স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। পুলিশের বাধা উপেক্ষা করে তারা মূল মঞ্চের সামনে অবস্থান নিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে কয়েকজন যোদ্ধা আহত হন এবং বেশ কয়েকজনকে আটক করে নিরাপত্তা বাহিনী।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকেল সাড়ে চারটার দিকে জাতীয় ঐকমত্য কমিশন জরুরি বৈঠক করে সনদের ৫নং দফায় সংশোধন আনে। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সংশোধিত দফা পাঠ করে শোনান। সংশোধিত অঙ্গীকারনামায় ঘোষণা করা হয়—

গণ-অভ্যুত্থানে নিহতদের রাষ্ট্রীয় মর্যাদা প্রদান, আহতদের চিকিৎসা ও আর্থিক সহায়তা নিশ্চিতকরণ এবং শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের আইনগত দায়মুক্তি রাষ্ট্রীয়ভাবে নিশ্চয়তা দেয়া হবে।

এ সংশোধনের পর উত্তেজনা কিছুটা প্রশমিত হয় এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস স্বাক্ষর করেন মূল সনদে। এরপর পর্যায়ক্রমে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজ, কূটনৈতিক মিশন এবং আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের সদস্যরা। তবে কিছু বিদেশি কূটনীতিক স্বাক্ষর অনুষ্ঠানের শুরুর আগে আকস্মিকভাবে স্থান ত্যাগ করেন, যা নিয়ে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা-বিশ্লেষণ শুরু হয়েছে।

সনদ স্বাক্ষরের পর অধ্যাপক ইউনূস সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আজকের এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশ নতুন রাজনৈতিক সংস্কৃতির দিকে যাত্রা শুরু করল। মতভিন্নতা থাকলেও আমাদের লক্ষ্য এক—ন্যায়, মর্যাদা ও অংশগ্রহণভিত্তিক গণতন্ত্র।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’ ভবিষ্যৎ রাজনৈতিক পুনর্গঠনের পথনকশা হিসেবে কাজ করতে পারে, তবে এর বাস্তবায়ন ও আইনি কাঠামোই নির্ধারণ করবে এর স্থায়িত্ব ও গ্রহণযোগ্যতা।

সবার দেশ/এফও 

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
সংবিধানে গণভোট না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: জামায়াত আমির
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিলো বলেই আপনারা মন্ত্রী: হাসনাত
হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে