Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৭, ১৬ অক্টোবর ২০২৫

নির্বাচনের দিগন্তে ঐকমত্যের নতুন অধ্যায়

উৎসবমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার: প্রধান উপদেষ্টা

উৎসবমুখর পরিবেশে জুলাই সনদে স্বাক্ষর শুক্রবার: প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

আসন্ন ‘জুলাই সনদ’কে ঘিরে দেশের রাজনৈতিক পরিমণ্ডলে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী শুক্রবার (১৭ অক্টোবর) উৎসবের আবহে অনুষ্ঠিত হবে এ ঐতিহাসিক সনদ স্বাক্ষর অনুষ্ঠান। তিনি বলেন, জুলাই সনদে স্বাক্ষর করলেই কাজ শেষ নয়, বরং এটি হবে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক চর্চার নতুন এক সূচনা।

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক জরুরি বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। বৈঠকে তিনি আরও জানান, আগামী ফেব্রুয়ারিতে একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর নির্বাচন আয়োজনের জন্য সব প্রস্তুতি নেয়া হচ্ছে। যা কিছু করা দরকার, সরকার সে দায়িত্ব নিচ্ছে, বলেন তিনি।

প্রধান উপদেষ্টা ইউনূস বলেন, জুলাই সনদের মূল উদ্দেশ্য দেশের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে ঐক্য ও সহযোগিতার ভিত্তিতে নতুন পথ তৈরি করা। এ সনদের মাধ্যমে আমরা এমন একটি রাজনীতির সংস্কৃতি গড়ে তুলতে চাই যেখানে বিভাজন নয়, ঐকমত্যই হবে শক্তি, তিনি যোগ করেন।

আরও পড়ুন <<>> নির্বাচন ফেব্রুয়ারিতেই—জুলাই সনদে বিন্দুমাত্র ছাড় নেই: প্রধান উপদেষ্টা

বৈঠকে অংশ নেন বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, জেএসডি (রব), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি এবং এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা।

এর আগে বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানকে সামনে রেখে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

পাশাপাশি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মূখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াও বৈঠকে উপস্থিত ছিলেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একটি ঐতিহাসিক সমঝোতার পথে হাঁটতে যাচ্ছে—যা দীর্ঘদিনের দ্বন্দ্ব ও অবিশ্বাসের প্রাচীর ভাঙার সুযোগ সৃষ্টি করতে পারে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী
সংবিধানে গণভোট না থাকলে ২০২৬ সালে নির্বাচনও নেই: জামায়াত আমির
শিক্ষার্থীদের নিয়ে মন্তব্যে সংসদে দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
ফার্মের মুরগিরা রাস্তায় নেমেছিলো বলেই আপনারা মন্ত্রী: হাসনাত
হাসিনা দেশে ফিরলেই রায় কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচারকে বিদায় করেছে: প্রধানমন্ত্রী
বিএনপি কি একদলীয় শাসনের পথে?—প্রশ্ন আখতার হোসেনের
সংসদের ছাদ চুইয়ে পানি, আমার ঘরেও বাটি রাখতে হয়—ডেপুটি স্পিকার
স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সংবিধান সংশোধন কমিটি
মডেল মসজিদের নামে আওয়ামী লুটপাটের তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
২ কোটি টাকা চাঁদা না দেয়ায় ভাঙচুর-লুট
অভিনেত্রী শ্রাবন্তীর পিএস ধর্ষণের অভিযোগে গ্রেফতার
সাগরে ট্রলারডুবিতে চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ ১
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ ঘিরে ইতিহাসের উত্তাপ আবারও মাঠে