Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০১, ৯ নভেম্বর ২০২৫

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ

ঢাকা-১০ আসনের ভোটার হচ্ছেন আসিফ মাহমুদ
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা-১০ আসনের ভোটার হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। রোববার (৯ নভেম্বর) বিকেল ৩টায় তিনি ধানমন্ডি থানা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হওয়ার জন্য আবেদন করবেন।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে সম্প্রতি এক টকশোতে আসিফ মাহমুদ ঘোষণা দেন, তিনি আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সে সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেছিলেন যে, ঢাকা থেকে ভোট দান করবেন। এখন ঢাকা-১০ আসনের ভোটার হলে তিনি এ আসন থেকেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন।

ঢাকা-১০ আসনটি ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত। এ আসনে জামায়াতে ইসলামী ইতিমধ্যে প্রার্থী ঘোষণা করেছে, তবে বিএনপি এখনও প্রার্থী ঘোষণা করেনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী