Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৪, ২২ সেপ্টেম্বর ২০২৫

৯ পুলিশ সুপারের বদলি, এক আদেশ বাতিল

৯ পুলিশ সুপারের বদলি, এক আদেশ বাতিল
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সুপার পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। একই সঙ্গে একজন কর্মকর্তার বদলির আদেশ বাতিল করা হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদের সিলেট মেট্রোপলিটন পুলিশে (এসএমপি) বদলির আদেশ বাতিল করা হয়েছে।

নতুন বদলি ও পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন—

  • পুলিশ অধিদফতরের এআইজি ড. এলিজা শারমীনকে বাংলাদেশ পুলিশ একাডেমি (বিপিএ) সারদায় পাঠানো হয়েছে।
  • রাজারবাগের পুলিশ টেলিকমের পুলিশ সুপার আসমা বেগম রিটাকে নোয়াখালী পুলিশ ট্রেনিং সেন্টারে (পিটিসি) পদায়ন করা হয়েছে।
  • নোয়াখালী পিটিসির পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ ইমামকে পিবিআইয়ে বদলি করা হয়েছে।
  • রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) উপপুলিশ কমিশনার মো. আব্দুর রশিদকে র‌্যাবে যোগ দিতে বলা হয়েছে।
  • সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) এপিবিএনে পদায়ন পেয়েছেন।
  • সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার কামারুম মুনিরা (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) পুলিশ অধিদপ্তরে যোগ দেবেন।
  • আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রুহুল আমীন (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) হাইওয়ে পুলিশে যোগ দেবেন।
  • এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার কাজী রুবাইয়াত রুমী (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) পিটিসি টাঙ্গাইলে বদলি হয়েছেন।
  • বিপিএ সারদার অতিরিক্ত পুলিশ সুপার মো. যায়েদ শাহরিয়ার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) ঢাকার স্পেশাল ব্রাঞ্চে (এসবি) যোগ দেবেন।

এ পদায়ন ও বদলির মাধ্যমে বিভিন্ন ইউনিটে নতুনভাবে দায়িত্ব বণ্টন করা হলো বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা