Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৩২, ১৩ ডিসেম্বর ২০২৫

নির্বাচনী ষড়যন্ত্রের ইঙ্গিত স্বরাষ্ট্র উপদেষ্টার

হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার

হাদির হামলাকারীদের ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার
ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৩ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে এবং তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত ও গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলেও তিনি জানান।

তিনি বলেন, এ হামলা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি আসন্ন জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বানচাল করার উদ্দেশ্যেই সংঘটিত হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে একটি চক্র পরিকল্পিতভাবে সহিংসতা সৃষ্টি করছে বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, হামলাকারীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করলে ৫০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে। পাশাপাশি তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বাস দেন তিনি।

সরকার জনগণের নিরাপত্তা ও অবাধ, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বদ্ধপরিকর—এ কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, যারা সহিংসতার মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান