Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:২৫, ১৩ ডিসেম্বর ২০২৫

মাথায় ভয়াবহ ক্ষত, জানালেন চিকিৎসক

হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট, অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’

হাদির দুইবার কার্ডিয়াক অ্যারেস্ট, অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’
ছবি: সংগৃহীত

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর তার শারীরিক অবস্থা ক্রমেই আরও অবনতি হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি অপারেশনের পর তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকেরা জানাচ্ছেন—হাদির কন্ডিশন ‘খুবই খারাপ’, চিকিৎসাবিজ্ঞানের ভাষায় সম্পূর্ণ ‘ক্রিটিক্যাল’।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডা. জাহিদ রায়হান জানান, মাথায় এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যাওয়া বুলেট হাদির মস্তিষ্কের গভীরে ভয়াবহ ক্ষত তৈরি করেছে। অপারেশনের সময় তার দু’বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং প্রচুর রক্তক্ষরণে পরিস্থিতি আরও সংকটজনক হয়ে ওঠে।

ডা. জাহিদ বলেন, হাদির নাক ও মুখ দিয়ে ব্যাপক রক্তক্ষরণ হয়েছিলো। তবু আশার একটি ক্ষীণ সিগনাল ছিলো—রোগীর ‘সাইন অব লাইফ’ ছিলো, এমনকি অপারেশনের সময়ও এনেসথেসিয়া বিশেষজ্ঞরা তার নিজস্ব শ্বাস-প্রশ্বাসের প্রচেষ্টা লক্ষ্য করেছেন। অর্থাৎ হাদি এখনো জীবিত, যদিও অবস্থাটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

তিনি আরও জানান, বুলেট মস্তিষ্কে থেকে গেছে কি না—সে বিষয়ে প্রাথমিক ধারণা ছিলো যে গুলি ভেতরেই রয়ে গেছে। তবে শেষ পর্যন্ত দেখা যায়, বুলেটটি মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। এর পরও মস্তিষ্কের ভেতরে ছোট ছোট ফ্রেগমেন্ট পাওয়া গেছে, যা অপারেশনের মাধ্যমে সংগ্রহ করা হয়েছে।

শুক্রবার দুপুর ২টা ৩৫ মিনিটে গুরুতর আহত অবস্থায় হাদিকে ঢামেক হাসপাতালে আনা হয়। জুলাই ঐক্যের অন্যতম সংগঠক ইস্রাফিল ফরায়েজী জানান, রাজধানীর বিজয়নগরে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

চিকিৎসকেরা বলছেন, এখন কোনও নিশ্চয়তা দেয়ার মতো পরিস্থিতি নেই। যতটা সম্ভব স্থিতিশীল রাখার চেষ্টা চলছে, বাকিটা নির্ভর করছে সৃষ্টিকর্তার ইচ্ছার ওপর।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ