Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:৩৪, ১৩ ডিসেম্বর ২০২৫

হাদির হামলাকারীর ছবি প্রকাশ, তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা

হাদির হামলাকারীর ছবি প্রকাশ, তথ্যদাতাকে পুরস্কারের ঘোষণা
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় একজন সন্দেহভাজনকে প্রাথমিকভাবে শনাক্ত করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তির ছবি প্রকাশ করে তার বিষয়ে তথ্য দিতে সাধারণ জনগণের সহায়তা চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৩ ডিসেম্বর) ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সন্দেহভাজনের বিষয়ে কোনও তথ্য প্রদান করলে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে এবং উপযুক্ত পুরস্কার দেয়া হবে।

ডিএমপি জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলযোগে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। ঘটনার পরপরই হামলাকারীদের গ্রেফতারে রাজধানীজুড়ে ব্যাপক অভিযান শুরু করেছে পুলিশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবিতে থাকা এক ব্যক্তিকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম সক্রিয়ভাবে কাজ করছে।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির পরিচয়, অবস্থান বা চলাফেরা সম্পর্কে কারও কাছে নির্ভরযোগ্য তথ্য থাকলে দ্রুত ডিসি মতিঝিলের নম্বর ০১৩২০০৪০০৮০, ওসি পল্টনের নম্বর ০১৩২০০৪০১৩২ অথবা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা
বিতর্ককে পেছনে ফেলে ‘লক আপ ২’-এর চ্যাম্পিয়ন শ্রেয়া কালরা
পতনের আগেই স্বজনদের নিরাপদে সরিয়ে নেন হাসিনা
জুলাই স্মৃতি জাদুঘর উন্মুক্ত; অনলাইনে টিকিট কাটবেন যেভাবে
বাবরের নেতৃত্বে দাপুটে জয় পাকিস্তানের, সিরিজ শেষ সমতায়
পথ হারালে জুলাই জাদুঘরে এসে আবার পথ খুঁজে নেবো: ড. ইউনূস
জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ‘ত্রুটি’ নিয়ে দুঃখ প্রকাশ
জকসুর স্বাস্থ্য সম্পাদকের ওপর ছাত্রদলের হামলা
হাসিনার বক্তব্য ১০ মিনিটও শুনলেন না ৪৪ হাজার দর্শক
সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার
গণভোটের রায় বাস্তবায়নে প্রয়োজনে জীবন দেবোব: জামায়াত আমির
খুনি হাসিনাকে বক্তব্যের সুযোগ দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা
সাকিবের মাগুরার বাড়িতে হামলা, ভাঙচুর
গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণকেই ফিরিয়ে দিতে হবে: নাহিদ
আবু সাঈদের ছবি ছাড়া কোনও প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
জুলাই ডকুমেন্টারিতে বিকৃতি, ক্ষমা চেয়ে সংশোধনের ঘোষণা মন্ত্রীর
বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
জুলাইযোদ্ধাকে মারধর করে বের করে দিলো বিএনপি