Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৪, ১৪ ডিসেম্বর ২০২৫

উত্তপ্ত পরিস্থিতির পর আটক

সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন স্থগিত

সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন স্থগিত
ফাইল ছবি

বিশেষ ভাতার দাবিতে আন্দোলন চলাকালে একাধিক কর্মচারী আটকের ঘটনার পর বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ তাদের সব ধরনের কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে। শনিবার (১৩ ডিসেম্বর) সংগঠনটির মহাসচিব নিজাম উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকার দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ইতোমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। এ প্রেক্ষাপটে একটি বিশেষ মহল ও ফ্যাসিবাদীদের দোসররা দেশকে অস্থিতিশীল করার নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে দাবি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, চলমান জাতীয় পরিস্থিতি ও উদ্ভূত বাস্তবতা বিবেচনায় বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সব ধরনের কর্মসূচি ও কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখা হলো। একই সঙ্গে সংগঠনের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, কারও প্ররোচনায় কেউ যদি কোনও কর্মসূচি, বিশৃঙ্খলাপূর্ণ বা উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডে যুক্ত হন, তাহলে তার সম্পূর্ণ দায়-দায়িত্ব সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে।

এর আগে বিশেষ ভাতার দাবিতে গত বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে কর্মরত কর্মচারীরা অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ করে রাখেন। প্রায় ছয় ঘণ্টা ধরে চলা ওই পরিস্থিতির পর পুলিশের সহায়তায় অর্থ উপদেষ্টাকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করা হয়।

ওই ঘটনার পরদিন বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মো. বাদীউল কবিরসহ অন্তত ১৪ জন কর্মচারীকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এ ঘটনার পর সচিবালয়ে কর্মচারীদের আন্দোলন ও কর্মসূচি ঘিরে উত্তেজনা তৈরি হলেও সর্বশেষ সিদ্ধান্তে আপাতত সব কর্মসূচি স্থগিত থাকছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ