Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৭, ১৬ জুন ২০২৫

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে

সচিবালয়ে গণজমায়েত আজ

সচিবালয়ে গণজমায়েত আজ
ছবি: সংগৃহীত

ঈদের ছুটি শেষে ফের রাজপথে নামছেন কেন্দ্রীয় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার (১৬ জুন) সকাল থেকে রাজধানীর সচিবালয়ে বড় পরিসরে গণজমায়েত করবেন তারা। মূল দাবির কেন্দ্রে রয়েছে সম্প্রতি জারি হওয়া ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর সম্পূর্ণ প্রত্যাহার।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-মহাসচিব মো. নজরুল ইসলাম গতকাল রোববার জানিয়েছেন, সোমবার সকাল সাড়ে ১০টায় বাদামতলা এলাকায় কর্মচারীদের সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে। এরপর পর্যায়ক্রমে স্বরাষ্ট্র, সমাজকল্যাণ এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টাদের কাছে স্মারকলিপি দেয়া হবে।

ঐক্য ফোরামের পক্ষ থেকে কর্মকর্তাদের কাছে পাঠানো বার্তায় বলা হয়েছে, ১৯৭৯ সালের অর্ডিন্যান্সের মতোই অমানবিক, অসাংবিধানিক, মৌলিক অধিকারের পরিপন্থী এবং হাস্যকর এ ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ অবিলম্বে বাতিল করতে হবে।

কর্মচারী নেতারা অভিযোগ করেন, সরকার যে পর্যালোচনা কমিটি গঠন করেছে, সেটি ঐক্য ফোরামের বা কোনো কর্মচারী সংগঠনের সঙ্গে এখনও কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করেনি। ফলে আলোচনার বদলে আন্দোলনের পথেই যেতে বাধ্য হচ্ছেন তারা।

প্রসঙ্গত, গত ২৫ মে ‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করা হয়। এর মাধ্যমে চার ধরনের শৃঙ্খলাভঙ্গের অপরাধে বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে সরকারি কর্মচারীদের চাকরিচ্যুত করার বিধান রাখা হয়। এর আগেই, ২২ মে উপদেষ্টা পরিষদের সভায় এ খসড়া অনুমোদন দেয়া হয়েছিলো।

কর্মচারীরা দাবি করছেন, এ অধ্যাদেশটি একটি ‘নিবর্তনমূলক কালো আইন’। সচিবালয়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীরা এর প্রতিবাদে ঈদের আগে থেকেই যৌথভাবে আন্দোলন চালিয়ে আসছিলেন। আজকের গণজমায়েত থেকেই তারা নতুন কর্মসূচি ও ধারাবাহিক প্রতিরোধের রূপরেখা ঘোষণা করবেন বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান