Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৬, ১৯ জুন ২০২৫

চাকরি অধ্যাদেশ বাতিলের দাবি

সচিবালয়ে কর্মচারীদের লাগাতার কর্মসূচি চলছে

সচিবালয়ে কর্মচারীদের লাগাতার কর্মসূচি চলছে
ছবি: সংগৃহীত

সরকারি চাকরি অধ্যাদেশ বাতিলের দাবিতে সচিবালয়ে নতুন করে বিক্ষোভে নেমেছেন কর্মচারীরা। বৃহস্পতিবার (১৯ জুন) বেলা সোয়া ১১টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনের সামনে জড়ো হয়ে মিছিল করেন তারা। এরপর মিছিলটি মন্ত্রিপরিষদ বিভাগের সামনে পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশ শেষে ৪ নম্বর ভবনের সামনে অবস্থান নেন কর্মচারীরা।

কর্মসূচির অংশ হিসেবে ৪ নম্বর ভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে গণসংযোগ শুরু করেছেন আন্দোলনরত কর্মচারী নেতারা।

উল্লেখ্য, গত ২৫ মে সরকার ‘সরকারি চাকরি অধ্যাদেশ ২০২৫’ জারি করে, যেখানে চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিভাগীয় মামলার প্রয়োজন না রেখেই শুধু কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরিচ্যুত করার বিধান রাখা হয়।

এ অধ্যাদেশ জারির আগেই খসড়া বাতিলের দাবিতে আন্দোলনে নামেন সচিবালয়ের কর্মচারীরা। এরপর অধ্যাদেশ কার্যকর হলে তারা নজিরবিহীন বিক্ষোভ, প্রতিদিন এক ঘণ্টার কর্মবিরতি এবং উপদেষ্টাদের কাছে স্মারকলিপি প্রদান করেন।

এ নিয়ে সচিবালয়ে কর্মরত কর্মচারী নেতাদের সঙ্গে সরকারের একাধিক সচিব আলোচনায় বসেন। ভূমিসচিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রিপরিষদ সচিবকে কর্মচারীদের অবস্থান জানায়। পরে প্রধান উপদেষ্টাকে বিষয়টি অবহিত করা হয়।

সরকার গত ৪ জুন আইন উপদেষ্টাকে প্রধান করে একটি পর্যালোচনা কমিটি গঠন করে, তবে এখনও সে কমিটির সুপারিশ জমা পড়েনি। এ অবস্থায় কর্মচারীরা দাবি আদায়ে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ