Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫৭, ১৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৪:০৭, ১৫ ডিসেম্বর ২০২৫

সর্বোচ্চ চিকিৎসা প্রস্তুত

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স
ছবি: সংগৃহীত

গুলিবিদ্ধ জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হচ্ছে। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫১ মিনিটে অসপ্রে এভিয়েশনের একটি বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্স আহত হাদিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দেয়।

এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশনায় হাদিকে বিদেশে পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়। এ লক্ষ্যে রোববার এক জরুরি কল কনফারেন্স অনুষ্ঠিত হয়, যেখানে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. জাফর ইকবাল, ওসমান হাদির ভাই ওমর বিন হাদি উপস্থিত ছিলেন।

এর আগে টানা দুই দিন ধরে সরকারের পক্ষ থেকে হাদির উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়। শেষ পর্যন্ত সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়।

হাদির সঙ্গে সিঙ্গাপুর যাচ্ছেন তার দুই ভাই। প্রধান উপদেষ্টাকে অবহিত করে অধ্যাপক ডা. সায়েদুর রহমান জানান, বর্তমানে হাদির শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। এয়ার অ্যাম্বুলেন্স, বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। প্রধান উপদেষ্টা সার্বক্ষণিকভাবে চিকিৎসা পরিস্থিতির খোঁজ রাখার নির্দেশ দিয়েছেন এবং দেশবাসীর কাছে হাদির দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনো অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে তার জন্য গঠিত মেডিকেল বোর্ড। বোর্ডের সদস্য এবং ঢাকা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের আবাসিক চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব আবদুল আহাদ জানিয়েছেন, নতুন করে করা সিটি স্ক্যানে হাদির মস্তিষ্কে অক্সিজেন স্বল্পতার প্রমাণ পাওয়া গেছে, যা সর্বোচ্চ মৃত্যুঝুঁকির ইঙ্গিত দিচ্ছে।

রোববার দুপুর ১২টার দিকে হাদির সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনায় মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বোর্ডপ্রধান এভারকেয়ার হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জাফর ইকবালের পাঠানো বিবৃতিতে জানানো হয়, রোববার সকালে পুনরায় করা সিটি স্ক্যানে দেখা গেছে, হাদির মস্তিষ্কের ফোলা আগের তুলনায় আরও বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক একটি ক্লিনিক্যাল পরিস্থিতি।

বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে হাদির ফুসফুসের কার্যকারিতা ও মেকানিক্যাল ভেন্টিলেটরের অবস্থা স্থিতিশীল রয়েছে। চেস্ট ড্রেইন টিউব সচল আছে। কিডনির কার্যক্ষমতাও বজায় আছে এবং ক্রিয়েটিনিনের মাত্রা কিছুটা কমেছে। তবে গুরুতর ব্রেন ইনজুরির কারণে শরীরে হরমোনজনিত ভারসাম্যহীনতা দেখা দিয়েছে, যার প্রভাব পড়ছে প্রস্রাবের মাত্রায়।

চিকিৎসকরা জানিয়েছেন, এ কারণে অ্যাসিড-বেস ব্যালান্স, ফ্লুইড ও ইলেকট্রোলাইট অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের ভারসাম্যহীনতা অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

এছাড়া ব্রেন স্টেমে আঘাত ও অতিরিক্ত মস্তিষ্ক ফোলার কারণে হাদির রক্তচাপে ওঠানামা লক্ষ্য করা যাচ্ছে। রোববার তার হৃৎস্পন্দন স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি ছিলো। রক্তচাপ ও হৃদযন্ত্রের স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় মেডিকেল সাপোর্ট দেওয়া হচ্ছে। একই সঙ্গে ব্লাড সুগার নিবিড়ভাবে মনিটর করা হচ্ছে, কারণ এ ধরনের সংকটাপন্ন অবস্থায় রক্তে শর্করার ওঠানামা একটি পরিচিত ক্লিনিক্যাল চ্যালেঞ্জ।

মেডিকেল বোর্ড জানিয়েছে, হাদির সার্বিক অবস্থা এখনো অত্যন্ত সংকটাপন্ন। তবে সর্বোচ্চ পেশাদারিত্ব, সমন্বয় ও আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক দল নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সবার দেশ/কেএম

 

শীর্ষ সংবাদ:

জনগণের বিশ্বাসই রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ: প্রধানমন্ত্রী
পদত্যাগ করবো না, বরখাস্ত করুন: মমতা
দোষ প্রমাণ হলে ৭ বছরের কারাদণ্ড হতে পারে নাসিরের
ইরানের শর্ত মেনেই চুক্তি করছে যুক্তরাষ্ট্র!
এবার বাড়লো লঞ্চভাড়াও
সিএনএনের প্রতিষ্ঠাতা টেড টার্নার আর নেই
আন্দামানে ট্রলারডুবি, শতাধিক বাংলাদেশিসহ নিখোঁজ ২৬৪
‘কামব্যাক কমরেড’— মির্জা আব্বাসকে নাসীরুদ্দিন পাটওয়ারী
শঙ্কামুক্ত মির্জা আব্বাস, ফিরছেন ঈদের আগেই
ইস্টার্ণ রিফাইনারি চালু হচ্ছে আজ
ছাতকে আওয়ামী নেতার পছন্দের চালককে বাঁচাতে মরিয়া এসিল্যান্ড
অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগে যশোরে তিনজন আটক
দ্বিতীয় বিয়েতে কেন বেশি সুখী হন অনেকে? জানালো গবেষণা
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পথে মৌলবাদী শুভেন্দু
মূল্যস্ফীতি ছাড়ালো ৯ শতাংশ, নিত্যপণ্যের চাপ
হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, বাড়ছে উদ্বেগ
যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক চূড়ান্ত, শেষ হচ্ছে যুদ্ধ!
লন্ডনের ফুটপাতে আইসক্রিম হাতে ‘নির্ভার’ পাপন