Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৫, ১৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৩:৩৬, ১৫ ডিসেম্বর ২০২৫

সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি

সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি
ছবি: সংগৃহীত

গুলিবিদ্ধ জুলাইযোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়া হচ্ছে। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকা হাদিকে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওয়ানা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১টা ১৫ মিনিটে বিশেষ মেডিকেল টিমের তত্ত্বাবধানে অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয়। এরপর তাকে সরাসরি বিমানবন্দরে নেয়া হয়।

হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সটি এর আগে সোমবার বেলা ১১টা ২২ মিনিটে সিঙ্গাপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সব প্রস্তুতি সম্পন্ন হলে দুপুর ১টা ৩০ মিনিটে শরিফ ওসমান হাদিকে বহন করে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, শরিফ ওসমান হাদি ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী। গত শুক্রবার দুপুরে রাজধানীর পল্টন এলাকায় তিনি সন্ত্রাসী হামলার শিকার হন। মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা হত্যার উদ্দেশ্যে তাকে গুলি করে পালিয়ে যায়। গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

হামলার পর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ