Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৫১, ১৮ জানুয়ারি ২০২৬

টাঙ্গাইল-৪ আসন

লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধ ঘোষণা 

লতিফ সিদ্দিকীর মনোনয়ন বৈধ ঘোষণা 
ফাইল ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৮ জানুয়ারি) আপিল শুনানি শেষে কমিশন তার মনোনয়নের বৈধতা বহাল রাখার সিদ্ধান্ত দেয়।

আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন একই আসনের জাতীয় পার্টির প্রার্থী মো. লিয়াকত আলী। শুনানিকালে লিয়াকত আলীর আইনজীবী যুক্তি তুলে ধরে বলেন, নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট থাকায় আবদুল লতিফ সিদ্দিকী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের যোগ্য নন।

এ সময় নির্বাচন কমিশনার মাছউদ শুনানিতে বলেন, সরকার একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে পারে, কিন্তু কোনও ব্যক্তিকে নিষিদ্ধ করা হয়নি। তাই ব্যক্তিগতভাবে কাউকে নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত রাখার আইনি ভিত্তি নেই।

নির্বাচন কমিশন উভয় পক্ষের বক্তব্য ও উপস্থাপিত যুক্তি পর্যালোচনা শেষে আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ রাখার সিদ্ধান্ত দেয়।

রোববার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়াম (বেজমেন্ট-২)-এ রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে দাখিল করা আপিল আবেদনের শেষ দিনের শুনানি শুরু হয়। এদিন একাধিক আসনের আপিলের পাশাপাশি টাঙ্গাইল-৪ আসনে আবদুল লতিফ সিদ্দিকীর মনোনয়ন সংক্রান্ত আপিলের শুনানিও অনুষ্ঠিত হয়।

নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আবদুল লতিফ সিদ্দিকীর প্রতিদ্বন্দ্বিতা করার পথ সুগম হলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ