Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৫৭, ৬ জানুয়ারি ২০২৬

জাতীয় পার্টিসহ ‘স্বৈরাচারের দোসরদের’ মনোনয়ন বাতিলে হাইকোর্টে রিট

জাতীয় পার্টিসহ ‘স্বৈরাচারের দোসরদের’ মনোনয়ন বাতিলে হাইকোর্টে রিট
ফাইল ছবি

জুলাই ঐক্য জাতীয় পার্টি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীসহ ‘স্বৈরাচারের দোসরদের’ মনোনয়নপত্র বাতিলের দাবিতে হাইকোর্টে রিট আবেদন করেছে। রিটটি দায়ের করেছেন সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ (বোরহান মাহমুদ)। 

আবেদনকারীরা দাবি করেছেন, এসব প্রার্থীর মনোনয়ন আইনি ও সংবিধানগত বিধানের পরিপন্থী, তাই তা বাতিল করার নির্দেশনা দিতে হবে।

রিটের পক্ষে শুনানি করবেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এ রিটের শুনানি অনুষ্ঠিত হবে।

এ রিটের কারণে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মনোনয়ন ও প্রার্থীদের বৈধতা নিয়ে নতুনভাবে আইনি বিতর্ক তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

এর আগে জাতীয় পার্টির অভ্যন্তরীণ নেতৃত্ব সংকট ও একাধিক গ্রুপের পাল্টাপাল্টি বৈধতা দাবির কারণে দলের প্রকৃত চেয়ারম্যান এবং মনোনয়ন প্রদানের আইনি ক্ষমতা বিষয়টি বারবার প্রশ্নবিদ্ধ হয়ে এসেছে। নির্বাচন কমিশন ও আদালতকে অতীতে এ বিষয়গুলো নিষ্পত্তি করতে হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা
জাতিসংঘে ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী
জাপানে টাইফুন ‘দুজুয়ানের’ তাণ্ডব, নিহত ২
মধ্যরাতে উত্তাল চুয়েট, ভিসি ভবনে তালা
জাতিসংঘে আমাদের ‘বিরাট পদোন্নতি’: ড. ইউনূস
তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব
পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান
সংসার আছে জেনেও কেনো বয়স্ক পুরুষের প্রেমে পড়েন তরুণীরা?
ইরানি এয়ারলাইন্সে বিশ্বজুড়ে মার্কিন নিষেধাজ্ঞা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির বিক্ষোভ
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
ভালোবাসা ভাগের নয়, সম্পূর্ণ চাই—এমপি নজরুলের স্ত্রীর চিরকুট
আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ