Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৬, ২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ০১:২৯, ২ সেপ্টেম্বর ২০২৫

অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি চারপাশে ছড়িয়ে পড়া গুজবে কান না দেয়ারও আহ্বান জানান।

বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, বেসামরিক প্রশাসনের কার্যক্রম ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি সেনাবাহিনীর ধারাবাহিক অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উল্লেখ করেন যে নির্বাচন পর্যন্ত সেনাবাহিনীসহ সব বাহিনীর মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, আমি জাতিকে প্রতিশ্রুতি দিয়েছি একটি অনন্য নির্বাচন উপহার দেয়ার। যেখানে থাকবে প্রচুর ভোটার উপস্থিতি, নারী ও নতুন ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। পাশাপাশি এমন নিরাপত্তা ব্যবস্থা থাকবে, যা আন্তর্জাতিক মহলের আস্থা অর্জন করবে। এটি হবে গণতন্ত্র ও আইনের শাসনের এক উৎসবমুখর দৃষ্টান্ত।

প্রধান উপদেষ্টা আরও জোর দিয়ে বলেন, একটি সুস্পষ্ট কমান্ড কাঠামো গড়ে তোলার মাধ্যমে প্রশাসন ও সেনাবাহিনীর কার্যক্রম সমন্বিত করতে হবে।

জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, অন্তর্বর্তী সরকারের সব উদ্যোগ ও কর্মসূচি সফল করতে সেনাবাহিনী সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ। গুজবে বিভ্রান্ত না হয়ে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বৈঠক শেষে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা
আজ থেকে সারাদেশে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিতের ট্রাম্প নীতি বাতিল
স্টার্কের বিধ্বংসী বোলিংয়ে ৬৪ রানে অলআউট বাংলাদেশ
চ্যাটজিপিটিতে হত্যার ছক, এফবিআইকে জানালো ওপেনএআই
মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি: প্রেস সচিব
নেতানিয়াহুকে ধরতে ইন্টারপোলের দ্বারস্থ তুরস্ক
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানে ড. ইউনূস
মির্জা ফখরুলকে পাকিস্তানের রাষ্ট্রপতির অভিনন্দন
প্রধানমন্ত্রীর ভারত সফর হতে হবে সমমর্যাদার ভিত্তিতে: বিরোধীদলীয় নেতা
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন
মন্ত্রিসভায় রদবদল: কে পাচ্ছেন কোন মন্ত্রণালয়
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল
মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন অলি আহমদ