Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:০৯, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৪২, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

সমঝোতায় নেয়া টাকা চাঁদা নয়: সড়ক পরিবহন মন্ত্রী

সমঝোতায় নেয়া টাকা চাঁদা নয়: সড়ক পরিবহন মন্ত্রী
ছবি: সংগৃহীত

সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সড়কে বিভিন্ন পরিবহন থেকে যদি সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া হয়, তা চাঁদা হিসেবে গণ্য হয় না। তবে টাকা দিতে বাধ্য করা হলে সেটি চাঁদা।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, সড়কে পরিবহনের যে চাঁদা সম্পর্কে বলা হয়, সেটিকে তিনি চাঁদা হিসেবে দেখেন না। মালিক ও শ্রমিক সমিতি তাদের কল্যাণে নির্দিষ্টভাবে টাকা সংগ্রহ করে। এটি একটি অলিখিত বিধির মতো এবং সমঝোতার ভিত্তিতে পরিচালিত হয়। যদিও কতটুকু ব্যবহার হয় তা নিয়ে বিতর্ক থাকতে পারে, তবে মূল উদ্দেশ্য মালিকদের কল্যাণ নিশ্চিত করা।

তিনি আরও বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনসহ অন্যান্য সংগঠন সমঝোতার ভিত্তিতে অর্থ সংগ্রহ করে। এতে প্রাধান্য পায় যেসব মালিক বা দলের প্রভাব বেশি, তবে এটি বাধ্যতামূলক চাঁদা আকারে সরকারে পৌঁছায় না।

মন্ত্রী নিশ্চিত করেন, যোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে থাকা স্থানে বাইরে থেকে চাপ প্রয়োগ করে চাঁদা নেওয়া বা সুবিধা নেয়ার কোনো সুযোগ নেই। মালিকরা যদি সমঝোতার ভিত্তিতে অর্থ সংগ্রহ করেন, তবে সরকার দেখবে কেউ বঞ্চিত হচ্ছে কি না এবং সেই অর্থের অপব্যবহার হচ্ছে কি না।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা