Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

দায়িত্ব ছাড়তে চাইলেন ডিএমপি কমিশনার

দায়িত্ব ছাড়তে চাইলেন ডিএমপি কমিশনার
ছবি: সংগৃহীত

ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদ থেকে অব্যাহতি চেয়েছেন শেখ মো. সাজ্জাত আলী। তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনারের পদ থেকে অব্যাহতির আবেদনপত্র জমা দিয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি স্বাক্ষরিত অব্যাহতিপত্র পুলিশ সদরদফতর, বাংলাদেশ-এ পাঠান। বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, পারিবারিক ও ব্যক্তিগত কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২১ নভেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও প্রায় নয় মাস আগেই তিনি দায়িত্ব ছাড়ার আবেদন করলেন।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি আইজিপি বাহারুল আলম পদত্যাগপত্র জমা দেন। প্রশাসনের উচ্চপর্যায়ে চলমান পরিবর্তন নিয়ে আলোচনা চলছে।

শেখ মো. সাজ্জাত আলীর সরে দাঁড়ানোর ফলে ডিএমপির নতুন কমিশনার নিয়োগ দেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ এ পদে নতুন নেতৃত্ব বাছাইয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নিতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
ইয়ামালের জোড়া গোল,বার্সার পাঁচে পাঁচ
আল-আরাফাহ ব্যাংকের ৪ পরিচালককে পদত্যাগের নির্দেশ
হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা
আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের মাথাব্যথা নেই: আসিফ
হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্পকে চ্যালেঞ্জ ইরানের
নিষিদ্ধই থাকছে আ. লীগ, প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!