Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৩, ১৬ নভেম্বর ২০২৫

বাসে আগুন–ককটেল নিক্ষেপ করলে পাল্টা ব্যবস্থা, রায়কে ঘিরে সর্বোচ্চ

নাশকতা ঠেকাতে ‘গুলি করার নির্দেশ’ ডিএমপি কমিশনারের

নাশকতা ঠেকাতে ‘গুলি করার নির্দেশ’ ডিএমপি কমিশনারের
ছবি: সংগৃহীত

রাজধানীতে যানবাহনে অগ্নিসংযোগ বা ককটেল নিক্ষেপের মাধ্যমে নাশকতার চেষ্টা করলে সরাসরি গুলি চালানোর নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। রোববার (১৬ নভেম্বর) বিকেলে ওয়্যারলেস বার্তায় তিনি এ নির্দেশনা দেন বলে ডিএমপির অপরাধ বিভাগের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

ডিএমপি কমিশনার বলেন, আমি ওয়্যারলেসে স্পষ্ট বলেছি—যদি কেউ বাসে আগুন দেয়, ককটেল ছুড়ে জীবনহানির চেষ্টা করে, তাহলে তাকে গুলি করতে হবে। আইনেই এ ক্ষমতা দেয়া আছে। পুলিশের গাড়িতে আগুন লাগানো বা জানমালের ক্ষতি করার চেষ্টা হলে পুলিশ বসে থাকবে না।

এর আগে গত সপ্তাহে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ নাশকতার বিরুদ্ধে একই ধরনের নির্দেশ দিলে তা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়।

আগামীকাল সোমবার (১৭ নভেম্বর) ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ভারতে পলাতক ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ঐতিহাসিক এ রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ ক্ষমতাচ্যুত আওয়ামীপন্থি গোষ্ঠীগুলো রাজধানীতে নৈরাজ্য সৃষ্টি করতে পারে—এমন শঙ্কার প্রেক্ষিতেই ডিএমপি কমিশনারের কঠোর নির্দেশনা এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সোমবার সারাদেশেই নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুত রাখা হচ্ছে। রাজধানীতে অতিরিক্ত টহল, চেকপোস্ট, মোবাইল টিম এবং গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী
কে গুলি করেছিলেন জিয়াউর রহমানকে, জানালেন মোজাফফর
ঢাকা উত্তরে আসিফ, দক্ষিণে পাটওয়ারীকে এনসিপির মেয়রপ্রার্থী ঘোষণা
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
ইয়ামালের জোড়া গোল,বার্সার পাঁচে পাঁচ
আল-আরাফাহ ব্যাংকের ৪ পরিচালককে পদত্যাগের নির্দেশ
হুতিদের সঙ্গে লড়াইয়ে নিহত ৫০০ ইয়েমেনি সেনা
আ.লীগের দুর্নীতি নিয়ে তাদের মাথাব্যথা নেই: আসিফ
হরমুজ নিয়ন্ত্রণে ট্রাম্পকে চ্যালেঞ্জ ইরানের
নিষিদ্ধই থাকছে আ. লীগ, প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
কিডনি রোগীদের জন্য সুখবর, জেলা-উপজেলায় ডায়ালাইসিস
জাভা সাগরে ২৪১ যাত্রীসহ জাহাজ নিখোঁজ
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে ৪ জনের প্রাণহানি
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত ১৮ সেপ্টেম্বর
ভারত থেকে বাংলাদেশে টনে টনে ইলিশ আমদানি
মোহাম্মদপুরে কিশোর গ্যাং থাকবে না: ডিএমপি কমিশনার
বিশ্বনেতাদের চোখ সরাতে দিল্লির বস্তি ঢাকলো কাপড়ে
প্রধানমন্ত্রীর দিল্লি না যাওয়ার ঘোষণায় কমলো আদানির বিদ্যুৎ
মধ্যপ্রাচ্যে মার্কিন পাহারাদার চায় না ইরান: মাসুদ পেজেশকিয়ান
শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার
জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসিতে বিএনপির বিরুদ্ধে অভিযোগ
রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির
জাতীয় ছাত্রশক্তির নেতৃত্বে বাকের-তাহমীদ
বিলিয়ন ডলারের যুদ্ধেও হুতি থেকে পিছু হটলো যুক্তরাষ্ট্র!