Sobar Desh | সবার দেশ মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৪, ৩ মার্চ ২০২৬

হুজুগে বাইকার

মোটরসাইকেলে ট্যাঙ্ক ফুল করতে ভিড় বাড়ছে যশোরে পেট্রোল পাম্পে 

মোটরসাইকেলে ট্যাঙ্ক ফুল করতে ভিড় বাড়ছে যশোরে পেট্রোল পাম্পে 
ছবি: সবার দেশ

সোমবার (২ মার্চ) সকাল থেকে যশোরের পেট্রোল পাম্পগুলোতে হঠাৎ ভিড় বাড়তে শুরু করেছে। বলতে গেলে একপ্রকার লাইন দিয়ে ক্রেতারা মোটরসাইকেলে ট্যাঙ্ক ভর্তি পেট্রোল ও অকটেন কিনছেন। পাম্পটিতে ৬/৭ মিনিট দাঁড়িয়ে সবাইকে ফুল ট্যাঙ্ক তেল নিতে দেখা গেছে।

স্থানীয় মনিহার চত্তরের ওই পাম্পে ‘হঠাৎ ট্যাঙ্ক ভর্তি পেট্রোল ও অকটেন কিনছেন কেনো’ এমন প্রশ্নের জবাবে একজন যুবক জানালেন দাম বাড়তে পারে এমন আশাংকায় কিনছি। ফুল ট্যাঙ্ক তেলে কতদিন চালাতে পারবেন, হুজুগে কিনছেন নাতো- এমন প্রশ্নের জবাবে তিনি মৃদু হেসে বলেন একই কারণে (হুজুগে) সবাই কিনছে।

এ কথার রেশ ধরেই পাম্পের তেল বিক্রেতা একজন কর্মী কিছুটা অনুযোগের সূরে বললেন ফুল ট্যাঙ্ক ১৪/১৫ লিটার তেল ফুরিয়ে গেলে উনারা মোটরবাইক ধুয়ে মুছে ঘরে তুলে রাখবেন মনে হচ্ছে।

এদিকে ইরানে আমেরিকা-ইসরাইলের যৌথ হামলার পর ইতোমধ্য গোটা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়েছে। চারদিকে যুদ্ধের দামামা বাজছে। হামলা পাল্টা হামলার দ্বিতীয় দিনে ইরান মধ্যপ্রাচ্য থেকে বহির্বিশ্বে অন্তত ৬০ শতাংশ তেল পরিবহণকারী রুট ‘হরমুজ প্রণালি’ বন্ধ ঘোষনা করেছে। এ ঘটনায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ১০ শতাংশ বাড়িয়ে দেয়া হয়েছে।

তেলের দাম বৃদ্ধির রেশ বাংলাদেশেও পড়তে পারে এ আশাংকায় পেট্রোল পাম্পগুলোতে ভিড় বাড়তে শুরু করেছে।

যদিও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তেলের যথেষ্ট মজুদ আছে, সংকট হবেনা বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

বর্তমানে পেট্রোল ১১৬ এবং অকটেন ১২০ টাকা লিটার বিক্রি হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

৩৫ হাজার ডলারের ইরানি ড্রোন, ঠেকাতে ৪০ লাখের ক্ষেপণাস্ত্র
ইরানকে সমর্থন জানালো চীন
কাতারে এলএনজি উৎপাদন বন্ধ, বাড়লো গ্যাসের দাম
ক্ষেপণাস্ত্রের আঘাতে মাইক্রোসফটের কার্যালয় তছনছ ইরানের
দুদক চেয়ারম্যানসহ কমিশনারদের পদত্যাগ মঙ্গলবার
ডেপুটি স্পিকার পদে আলোচনায় জামায়াতের ৩, এনসিপির ১ এমপি
ঘাঁটি ব্যবহার করতে দেবে না স্পেন, ফেরত গেলো মার্কিন যুদ্ধবিমান
ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে না যুক্তরাজ্য: স্টারমার
গণভোটের রায় বাতিলে আদালতকে ব্যবহার করলে পরিণতি করুণ হবে: নাহিদ ইসলাম
দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: লারিজানি
নোয়াখালীতে ৫ মাদকসেবীকে কারাদণ্ড
মোটরসাইকেলে ট্যাঙ্ক ফুল করতে ভিড় বাড়ছে যশোরে পেট্রোল পাম্পে
স্ত্রীর মৃত্যুর ঘটনায় মুখ খুললেন জাহের আলভী
একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজুর ইন্তেকাল
মোহাম্মদপুরে প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৮
ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন চিফ হুইপ ও ছয় হুইপ নিয়োগ