Sobar Desh | সবার দেশ ডঃ মোহাম্মদ নূরুজ্জামান


প্রকাশিত: ১০:১২, ১৯ মার্চ ২০২৬

শ্রম কূটনীতি ২.০: বিদেশে বাংলাদেশী কর্মী নিয়োগে অগ্রাধিকার

শ্রম কূটনীতি ২.০: বিদেশে বাংলাদেশী কর্মী নিয়োগে অগ্রাধিকার
ছবি: সবার দেশ

[এ ধারাবাহিক ফিচারের পূর্ববর্তী পর্বগুলোতে আমরা ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রেমিট্যান্স অর্জনের ভিশন, জিরো মাইগ্রেশন কস্ট বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় রিভলভিং ফান্ড, ‘Remit–Return–Rebuild’ মডেলের মাধ্যমে প্রবাসীদের উদ্যোক্তা রূপান্তর, শ্রমবাজারের অন্ধকার দিক ও কাঠামোগত দুর্বলতা এবং সর্বশেষ একটি স্বচ্ছ ও ডিজিটাল মাইগ্রেশন ইকোসিস্টেম গঠনের প্রস্তাব তুলে ধরেছি।]

পর্ব–০৬

উপরোক্ত প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ। কিন্তু একটি মৌলিক প্রশ্ন এখন সামনে আসে–যদি পর্যাপ্ত আন্তর্জাতিক শ্রমবাজারই তৈরি না হয়, তাহলে এ দক্ষ জনশক্তি কোথায় যাবে? অর্থাৎ, ১০০ বিলিয়ন রেমিট্যান্সের লক্ষ্য অর্জন কেবল অভ্যন্তরীণ সংস্কারের ওপর নির্ভরশীল নয়; এটি নির্ভর করে বাংলাদেশের বৈশ্বিক শ্রমবাজারে প্রবেশ এবং অবস্থান শক্তিশালী করার সক্ষমতার ওপর।

এখানেই আসে একটি গুরুত্বপূর্ণ বিষয়–শ্রম কূটনীতি। কিন্তু বর্তমান বাস্তবতায় আমাদের শ্রম কূটনীতি অনেকাংশেই প্রতিক্রিয়াশীল (reactive)। সময়ের দাবি হলো–এটিকে রূপান্তর করা একটি প্রো-অ্যাকটিভ, ডিমান্ড-ড্রিভেন এবং স্ট্র্যাটেজিক ‘শ্রম কুটনীতি ২.০’ মডেলে।

কেনো শ্রম কূটনীতি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ

বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম বৃহৎ শ্রম প্রেরণকারী দেশ হলেও শ্রমবাজার সম্প্রসারণের ক্ষেত্রে এখনো আমরা যথেষ্ট কৌশলগত অবস্থানে পৌঁছাতে পারিনি। 

বর্তমান চ্যালেঞ্জগুলো হলো:

  • নির্দিষ্ট কয়েকটি দেশের ওপর অতিরিক্ত নির্ভরতা
  • উচ্চ দক্ষতার শ্রমবাজারে সীমিত প্রবেশ
  • সরকারি পর্যায়ে পর্যাপ্ত ডিমান্ড জেনারেশন না হওয়া
  • বিদেশি নিয়োগকর্তাদের সঙ্গে সরাসরি সংযোগের ঘাটতি
  • এম্বাসিগুলোর শ্রমবাজার উন্নয়নে সীমিত ভূমিকা

এ বাস্তবতায় ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন রেমিট্যান্স অর্জনের জন্য সবচেয়ে বড় প্রয়োজন–বৈশ্বিক শ্রমবাজারে ডিমান্ড তৈরি করা।

শ্রম কুটনীতি ২.০: নতুন ধারণা

শ্রম কূটনীতি ২.০ বলতে বোঝানো হচ্ছে–একটি সমন্বিত কৌশল যেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, প্রাইভেট রিক্রুটিং এজেন্সি এবং বিদেশি নিয়োগকর্তারা একটি সমন্বিত প্ল্যাটফর্মে কাজ করবে। 

এ মডেলের মূল লক্ষ্য:
✔️ নতুন শ্রমবাজার সৃষ্টি
✔️ উচ্চ দক্ষতার চাকরির সুযোগ বৃদ্ধি
✔️ সরাসরি ডিমান্ড সংগ্রহ
✔️ কর্মীদের অধিকার নিশ্চিত করা

দূতাবাসগুলোকে ‘এম্পলয়মেন্ট মিশন’--এ রূপান্তর এবং ‘লেবার কাউন্সিলর’ নাম পরিবর্তন করে ‘এম্পলয়মেন্ট কাউসিলর’ করা। কারন, এ নাম-ই বাংলাদেশকে লেবার হিসেবে পরিচিত করছে।

বাংলাদেশের প্রতিটি দূতাবাসকে শুধুমাত্র কূটনৈতিক কেন্দ্র হিসেবে নয়, বরং একটি Employment Promotion Mission হিসেবে কাজ করতে হবে। প্রতিটি দূতাবাসের জন্য নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা যেতে পারে:

  • বছরে কতজন কর্মীর ডিমান্ড আনতে হবে
  • কোন সেক্টরে সুযোগ তৈরি করতে হবে
  • কতটি নতুন নিয়োগকর্তার সঙ্গে সংযোগ স্থাপন করতে হবে
  • এটি KPI ভিত্তিক হলে দূতাবাসের কার্যক্রম আরও ফলপ্রসূ হবে
  • Government-to-Government (G2G) Model শক্তিশালী করা

বর্তমানে কিছু ক্ষেত্রে G2G মডেল ব্যবহৃত হলেও এটি আরও সম্প্রসারণ করা প্রয়োজন।

এ মডেলের সুবিধা:

  • স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া
  • কম খরচ
  • কর্মীদের নিরাপত্তা বেশি

জাপান, দক্ষিণ কোরিয়া, জার্মানি, ইতালি, কানাডা—এ দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক শ্রমচুক্তি বাড়ানো গেলে ১০০ বিলিয়ন রেমিট্যান্সের পথে বড় অগ্রগতি সম্ভব।

Private Sector Integration: সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ

শুধু সরকার নয়—এ খাতে সবচেয়ে বড় ভূমিকা রাখছে এবং রাখতে পারে প্রাইভেট সেক্টর। বাংলাদেশের লাইসেন্সপ্রাপ্ত রিক্রুটিং এজেন্সিগুলো ইতোমধ্যে বিভিন্ন দেশে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করেছে। এ নেটওয়ার্ককে সরকারিভাবে ইন্টিগ্রেট করা গেলে:

  • দ্রুত ডিমান্ড আসবে
  • বাস্তবসম্মত বাজার তৈরি হবে
  • কর্মী প্রেরণের গতি বাড়বে

Global Employer Engagement Program 

একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে পারে—

  • Global Employer Engagement Program
  • বিদেশি কোম্পানিগুলোকে সরাসরি বাংলাদেশে আমন্ত্রণ জানানো হবে
  • স্কিলড কর্মীদের সঙ্গে তাদের সংযোগ তৈরি করা হবে
  • অন-স্পট ইন্টারভিউ ও সিলেকশন হবে

এটি বছরে কয়েকবার করা হলে বড় স্কেলে ডিমান্ড তৈরি সম্ভব।

আরও পড়ুর <<>> স্বচ্ছ ও ডিজিটাল মাইগ্রেশন ইকোসিস্টেম: ভালোদের উৎসাহ, খারাপদের প্রতিরোধ

Target Country Strategy

১০০ বিলিয়ন রেমিট্যান্স অর্জনের জন্য নির্দিষ্ট দেশভিত্তিক কৌশল প্রয়োজন।
উদাহরণ:

  • জাপান → SSW, কেয়ারগিভিং, ম্যানুফ্যাকচারিং
  • জার্মানি → নার্সিং, টেকনিক্যাল স্কিল
  • ইতালি → কৃষি ও SME
  • সৌদি/ইউএই → কনস্ট্রাকশন + সার্ভিস
  • কানাডা → স্কিলড মাইগ্রেশন + উদ্যোক্তা

প্রতিটি দেশের জন্য আলাদা স্কিল, ভাষা ও প্রশিক্ষণ পরিকল্পনা থাকতে হবে।

Language & Cultural Diplomacy:

শুধু স্কিল যথেষ্ট নয়–ভাষা ও সংস্কৃতিও গুরুত্বপূর্ণ। জাপান, জার্মানি বা ইউরোপীয় দেশগুলোতে কর্মসংস্থানের জন্য ভাষা দক্ষতা একটি বড় শর্ত। তাই:

  • জাপানিজ, জার্মান, ইংরেজি, আরবি ভাষা শিক্ষা
  • কালচারাল ওয়ার্ক এথিক ট্রেনিং
  • প্রি-ডিপারচার ওরিয়েন্টেশন

এগুলোকে বাধ্যতামূলক করা উচিত।

Diaspora Engagement: লুকানো শক্তি:

বাংলাদেশের প্রবাসীরা শুধুমাত্র রেমিট্যান্স প্রেরক নয়—তারা হতে পারে শ্রমবাজার সম্প্রসারণের দূত। প্রবাসীদের মাধ্যমে:

  • নতুন চাকরির সুযোগ তৈরি
  • স্থানীয় কোম্পানির সঙ্গে সংযোগ
  • ব্যবসায়িক সুযোগ সৃষ্টি

এগুলো করা সম্ভব।

Labour Market Intelligence System

একটি আধুনিক শ্রম কূটনীতির জন্য প্রয়োজন ডাটা-ড্রিভেন সিদ্ধান্ত। একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরি করা যেতে পারে যেখানে:
কোন দেশে কোন স্কিলের চাহিদা, বেতন কাঠামো, ভিসা নীতি সব তথ্য থাকবে। এটি নীতিনির্ধারণে সহায়ক হবে।

‘Skill Bangladesh’ ব্র্যান্ডিং সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়–Brand Bangladesh:

আমরা যদি বিশ্বে নিজেদের ‘Skill Bangladesh’ হিসেবে প্রতিষ্ঠা করতে চাই, তাহলে:

  • দক্ষতা, সততা, কাজের মান, আচরণ সবকিছুতে একটি স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে।

উপসংহার:

১০০ বিলিয়ন রেমিট্যান্স অর্জন কোনও স্বপ্ন নয়–এটি একটি বাস্তবসম্মত লক্ষ্য। কিন্তু এর জন্য প্রয়োজন:
✔️ অভ্যন্তরীণ সংস্কার
✔️ ডিজিটাল মাইগ্রেশন সিস্টেম
✔️ দক্ষ মানবসম্পদ
✔️ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—শক্তিশালী শ্রম কূটনীতি সেই পথ দেখাতে পারে।

বাংলাদেশ যদি এ কৌশল গ্রহণ করতে পারে, তাহলে আগামী দশকে বৈশ্বিক শ্রমবাজারে একটি নতুন শক্তি হিসেবে আবির্ভূত হবে এবং তখন ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন রেমিট্যান্স শুধু একটি লক্ষ্য নয়–এটি হবে বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতা।

লেখক
শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান কর্মী
ড্যাফোডিল গ্রুপ সিইও

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

সংসদে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিকল্প দায়িত্ব পেলেন যশোরের অনিন্দ্য ইসলাম
বৃষ্টি থেকে বাঁচতে গিয়ে মৃত্যু: করাচিতে ভবন ধসে ১৩ জন নিহত
এসএসসি পাসে ইবনে সিনায় চাকরি, আছে ওভারটাইম
কাতারের সর্ববৃহৎ শিল্পাঞ্চলে ইরানের হামলা
জ্বালানি স্থাপনায় ইরানের হামলা ‘ব্ল্যাকমেইলের চেষ্টা’: সৌদি পররাষ্ট্রমন্ত্রী
বাজারে মাংস-মসলায় আগুন, সবজি-ডিমে স্বস্তি
বিশ্বকাপ প্লে-অফের আগে বড় ধাক্কা ইতালির
ওসির মোবাইলে ৩২ লাখ টাকা অনলাইন জুয়ার
ঈদ উপলক্ষে আফগানিস্তানে ৫ দিন হামলা বন্ধ রাখবে পাকিস্তান
যশোর বড়বাজার থেকে দেশীয় অস্ত্রসহ যুবক আটক
ফের হামলা হলে মধ্যপ্রাচ্যের জ্বালানি ধ্বংস করে দেবো: ইরান
ইরানের হামলায় কাঁপলো সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন
সাত গোলের ঝড়ে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা
২ টাকায় ঈদের হাসি: মিরসরাইয়ে ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ
নজিরবিহীন নিরাপত্তায় প্রস্তুত শোলাকিয়া, ঈদের জামাত সকাল ১০টায়
আমিরাত-কাতারে ঈদের নামাজ মসজিদে, স্থগিত উন্মুক্ত জমায়েত
ঢাকা-ভাঙ্গা ১৭০ টাকার ভাড়া ৫০০ টাকা
বিএনপির ৩৫ নারী আসনে ৫০০ প্রার্থীর দৌড়ঝাঁপ
লাইনচ্যুত বগি উদ্ধারে লাগবে ১২ ঘণ্টা, যাত্রীদের জন্য বিকল্প ট্রেন