Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:৪৫, ১১ মার্চ ২০২৬

আপডেট: ০৩:৪৭, ১১ মার্চ ২০২৬

সমালোচকদের উদ্দেশে বিএনপি নেতা

তোমাদের বাপ-মায়ের বিয়ের আগেও রাজনীতি করেছি: মির্জা আব্বাস

তোমাদের বাপ-মায়ের বিয়ের আগেও রাজনীতি করেছি: মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত

রাজনীতিতে মিথ্যাচার ও অপপ্রচারের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করা ব্যক্তিদের কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মির্জা আব্বাস, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেছেন, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাকে খাটো করে দেখার চেষ্টা কেউ করলে তা সফল হবে না।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি।

নিজের রাজনৈতিক অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, তার রাজনৈতিক জীবন এক-দুই বছরের নয়, বহু দশকের। সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, অনেকের জন্ম হওয়ার আগ থেকেই তিনি রাজনীতির সঙ্গে যুক্ত আছেন। এমনকি কারও কারও বাবা-মায়ের বিয়ের আগেও তিনি রাজনীতি করেছেন। তাই তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারকে অবমূল্যায়ন করার চেষ্টা না করার পরামর্শ দেন তিনি।

তিনি সমালোচকদের উদ্দেশে আরও বলেন, মিথ্যাচার ও অপপ্রচার ছড়িয়ে অযথা বিভ্রান্তি তৈরি না করে নিজেরা রাজনৈতিক বা ব্যক্তিগত ক্যারিয়ার গঠনে মনোযোগ দেয়া উচিত।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারবিরোধী স্লোগান দেয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। এটি কোনোভাবেই অতীতের মতো ‘রাতের ভোটের সরকার’ নয়। তাই অকারণে সরকারকে বিব্রত করার মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

মির্জা আব্বাস বলেন, দাবি-দাওয়া আদায়ের জন্য একটি নির্দিষ্ট গণতান্ত্রিক পদ্ধতি রয়েছে। সে পথেই দাবি তোলা উচিত। কিছু মানুষের ক্ষমতার লোভ দেশকে অস্থিতিশীল করে তুলতে পারে বলেও তিনি সতর্ক করেন।

আরও পড়ুন <<>> নেপালের সংসদে তরুণদের জোয়ার, ৩৮ শতাংশই ৪০ বছরের নিচে

রমজান মাসের প্রসঙ্গ টেনে তিনি সবাইকে সংযত আচরণের আহ্বান জানান। তিনি বলেন, রোজা রেখে মিথ্যাচার, অপপ্রচার বা গালিগালাজ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মানুষের আচরণেই তার বংশ ও মর্যাদার পরিচয় পাওয়া যায় বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি সরকারের বিভিন্ন সামাজিক কর্মসূচির কথাও উল্লেখ করেন। তিনি বলেন, ইতোমধ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে এবং ভবিষ্যতে ‘কৃষক কার্ড’ চালুর সম্ভাবনা রয়েছে। এগুলোকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ৩১ দফা অঙ্গীকার বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শাহরিয়ার নাঈম। এতে আরও উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর, সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ এবং ন্যাশনাল পিপলস পার্টি-র চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদসহ সংগঠনের নেতারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ওয়েস্ট ইন্ডিজের জবাবে দাপুটে পাকিস্তান
জাহের আলভীর জামিন লাভ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি
জুলাই বিপ্লবের মূল স্পিরিট বাস্তবায়নে ঐক্যের আহ্বান প্যারিস প্রবাসীদের
বিজেপির ৩০ বছরের দুর্গ ভেঙে জয় প্রশান্ত কিশোরের
স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার ভাবনা
টকশোতে বিরোধী দল নিয়ে যত কটূক্তি, তত প্রমোশন: গোলাম পরওয়ার
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলছেন: মির্জা ফখরুল
১৮ আগস্ট রাজস্ব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ভারত সীমান্তে ২৫০ চীনা যুদ্ধযান মোতায়েন পাকিস্তানের
এক দফা এখনও পূর্ণ বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম
ভালোবাসা নিয়েই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে: কুমার বিশ্বজিত
বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০
ভোটার তালিকা পেলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি
টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় পর্যটকবাহী নৌযান নিষিদ্ধ
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ
ছেলেকে কারা গুলি করেছে; সিসি ক্যামেরায় দেখেছি: শহীদ তাইমের মা
দাবানল নেভাতে গিয়ে গ্রিসে দুই উড়োজাহাজের সংঘর্ষ
বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথেই হাঁটছে: হাসনাত