Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০০, ২৯ জানুয়ারি ২০২৬

কাদা ছোড়াছুড়ি নয়, উন্নয়ন পরিকল্পনা বলার আহ্বান

বাবারা ভোট চাও, গীবত গেয়ে গুনাহ করো না: মির্জা আব্বাস 

বাবারা ভোট চাও, গীবত গেয়ে গুনাহ করো না: মির্জা আব্বাস 
ছবি: সংগৃহীত

আসন্ন নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেছেন, প্রতিপক্ষের সমালোচনা বা ব্যক্তিগত আক্রমণের পরিবর্তে দেশের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা উচিত।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে ব্যবসায়ী ও ফ্ল্যাট মালিকদের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, নির্বাচনের সময় অন্যের বিরুদ্ধে গীবত বা অপপ্রচার চালিয়ে সময় নষ্ট করার প্রয়োজন নেই। বরং জনগণের কাছে গিয়ে ভোট চাইতে হবে এবং দেশ পরিচালনায় কী পরিকল্পনা রয়েছে তা স্পষ্টভাবে তুলে ধরতে হবে।

তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনকে ঘিরে গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে বলে দাবি করেন তিনি। তিনি আরও অভিযোগ করেন, দলের চেয়ারপারসন যথাযথ চিকিৎসা পাননি এবং তাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেয়া হয়েছে বলে তিনি মনে করেন।

ভোটাধিকার রক্ষায় দীর্ঘ আন্দোলনের কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, বহু ত্যাগের মাধ্যমে ভোটের অধিকার রক্ষা করা হয়েছে। তাই নির্ধারিত দিনে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে তিনি দাবি করেন, একটি গোষ্ঠী ভোটাধিকার খর্ব করার ষড়যন্ত্র করছে।

নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। তার ভাষায়, সরকারের ভেতরে এখনও এমন কিছু ব্যক্তি রয়েছেন যারা আওয়ামী লীগের হয়ে কাজ করছেন এবং তারা নির্বাচন বানচাল বা বিএনপির বিজয় ঠেকাতে সক্রিয় রয়েছে বলে তিনি দাবি করেন।

মির্জা আব্বাস আরও বলেন, বিদেশে অবস্থান করে বিএনপির ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে। সাহস থাকলে দেশে এসে রাজনীতি করার আহ্বান জানান তিনি। একইসঙ্গে তিনি বলেন, নির্বাচনে অংশ নিয়ে জনগণের কাছে গিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরাই রাজনৈতিক দলের মূল কাজ হওয়া উচিত।

সভায় স্থানীয় ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

দিল্লিতে যুদ্ধ পরিস্থিতি, হাজার হাজার বিক্ষোভকারী আটক
দিল্লিতে মমতা, কেজরিওয়াল ও পিনারাই আটক!
তাজমিনের সঙ্গে কী ঘটেছিলো সে রাতে, চাঞ্চল্যকর তথ্য সুমনের
ককরোচ জনতা পার্টির নেতারা বললেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’
প্রশ্ন ফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, সড়কে বিক্ষোভ
‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান