Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৩, ৭ মার্চ ২০২৬

মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা পাপ: মির্জা আব্বাস

মিথ্যা অপবাদ দিয়ে বদনাম করা পাপ: মির্জা আব্বাস
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, মিথ্যা বলা যেমন বড় পাপ, তেমনি কারও নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে বদনাম করা আরও বড় অপরাধ। তিনি সবাইকে এ ধরনের কাজ থেকে দূরে থাকার আহ্বান জানান।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস স্কুল মাঠে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রমনা থানা বিএনপি এ ইফতার মাহফিলের আয়োজন করে।

মির্জা আব্বাস বলেন, আমাদের মুরুব্বিরা ছোটবেলা থেকেই শিক্ষা দেন—মিথ্যা বলা মহাপাপ। তাই মিথ্যা বলা থেকে বিরত থাকতে হবে। কিন্তু কারও বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়ে তাকে সমাজে হেয় করা আরও বড় পাপ। তিনি বলেন, দয়া করে এ ধরনের অপবাদ দেয়া থেকে নিজে দূরে থাকুন এবং আমাদেরকেও দূরে রাখুন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস অভিযোগ করেন, তার এলাকায় নির্বাচন সুষ্ঠু হলে প্রতিপক্ষ এত ভোট পেতো না। তিনি দাবি করেন, ঢাকা-৮ আসনের একটি ওয়ার্ডেও প্রতিপক্ষের এমন কোনও আত্মীয় নেই, যিনি তাদের ভোট দিয়েছেন।

তিনি বলেন, তিনি নিজে নাম ধরে বলতে পারবেন কোন কোন ব্যক্তি তাকে ভোট দিয়েছেন। নির্বাচনের রাতে কয়েকটি ভোটকেন্দ্রে পাহারা দিয়ে ভোট রক্ষা করতে হয়েছে বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, তা না হলে অনেক কেন্দ্রেই সিল মেরে ভোট নেয়া হতো।

মির্জা আব্বাস আরও বলেন, তার এলাকায় হারার কোনও ইতিহাস নেই। আওয়ামী লীগের শাসনামলে সুষ্ঠু নির্বাচন হয়নি—এ কথাও সবাই জানে। তিনি প্রশ্ন তোলেন, নির্বাচন প্রকৌশল বা কারচুপি ছাড়া প্রতিপক্ষ এত ভোট কীভাবে পেলো, তা জাতির সামনে স্পষ্ট করা উচিত।

তিনি দাবি করেন, প্রয়োজনে তিনি প্রমাণ করতে পারবেন যে নির্বাচনে কারচুপি হয়েছে।

রমনা থানা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ শামীম হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে ঢাকা মহানগর বিএনপি ও স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ওয়েস্ট ইন্ডিজের জবাবে দাপুটে পাকিস্তান
জাহের আলভীর জামিন লাভ
ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: পুড়ে ছাই ৭ শতাধিক বাড়ি
জুলাই বিপ্লবের মূল স্পিরিট বাস্তবায়নে ঐক্যের আহ্বান প্যারিস প্রবাসীদের
বিজেপির ৩০ বছরের দুর্গ ভেঙে জয় প্রশান্ত কিশোরের
স্কুলে ভর্তিতে লটারি বহাল রাখার ভাবনা
টকশোতে বিরোধী দল নিয়ে যত কটূক্তি, তত প্রমোশন: গোলাম পরওয়ার
বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলছেন: মির্জা ফখরুল
১৮ আগস্ট রাজস্ব সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ভারত সীমান্তে ২৫০ চীনা যুদ্ধযান মোতায়েন পাকিস্তানের
এক দফা এখনও পূর্ণ বাস্তবায়িত হয়নি: নাহিদ ইসলাম
ভালোবাসা নিয়েই একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে: কুমার বিশ্বজিত
বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অন্তত ২০
ভোটার তালিকা পেলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি
টাঙ্গুয়ার হাওরের সংরক্ষিত এলাকায় পর্যটকবাহী নৌযান নিষিদ্ধ
মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ
বাবা-দাদার বয়সী নেতাদের প্রতারণা বুঝতে পারিনি: আসিফ মাহমুদ
ছেলেকে কারা গুলি করেছে; সিসি ক্যামেরায় দেখেছি: শহীদ তাইমের মা
দাবানল নেভাতে গিয়ে গ্রিসে দুই উড়োজাহাজের সংঘর্ষ
বিরোধী দল দমনে সরকার বলপ্রয়োগের পথেই হাঁটছে: হাসনাত