Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৩:৫৩, ১৬ মার্চ ২০২৬

আপডেট: ০৩:৫৫, ১৬ মার্চ ২০২৬

মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন: নাসীরুদ্দিন পাটওয়ারী

মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন: নাসীরুদ্দিন পাটওয়ারী
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী।

রোববার (১৫ মার্চ) রাত প্রায় পৌনে ১২টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

ফেসবুক পোস্টে নাসীরুদ্দিন পাটওয়ারী বলেন, তাদের নির্বাচনী ইশতেহারে ঢাকা–০৮ আসনকে সবার জন্য একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ছিলো। কিন্তু সাম্প্রতিক একটি সন্ত্রাসী ঘটনার কারণে আবারও একটি প্রাণ ঝরে যাওয়ার ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি লিখেছেন, এভাবে মানুষের জীবন অকাতরে চলে যাওয়া কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। এমন ঘটনা সমাজে নিরাপত্তাহীনতা বাড়িয়ে দেয় এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করে।

নাসীরুদ্দিন পাটওয়ারী আরও বলেন, নাগরিকদের নিরাপদ জীবন নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। তাই তিনি সরকারের প্রতি জোর আহ্বান জানিয়ে বলেন, ঢাকা–০৮ আসনসহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত শক্তিশালী করতে হবে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তার মতে, জনগণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ও কঠোর ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে অপরাধ দমনে দ্রুত ও দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ জরুরি।

সবার দেশ/কেএম

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৫ আগস্ট প্রাণনাশের শঙ্কায়ও দায়িত্বে ছিলাম: সাহাবুদ্দিন চুপ্পু
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন
ভারতীয় হাইকমিশনকে তলবের দাবি নাহিদ ইসলামের
বিয়ের খাবার নিয়ে বর ও কনেপক্ষের সংঘর্ষ, আহত ১০
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের বিরুদ্ধে সতর্ক করলো পুলিশ
বিএনপি আইসিইউতে গেলে আমি বাঁচাই: রুমিন ফারহানা
ইতালি বিমানবন্দরে ২৬০ যাত্রী নিয়ে আটকা ঢাকাগামী বিমান
হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব
মিরপুরে বিএনপি নেতাকে গুলি করলো যুবলীগ
পাকিস্তানে বাংলাদেশের আনারস রফতানির দ্বার উন্মুক্ত
নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
সরকারের ব্যর্থতায় দিল্লিতে প্রেস ব্রিফিং করেছেন হাসিনা: নাহিদ
বোমা হামলার শঙ্কায় দেশজুড়ে পুলিশের হাই অ্যালার্ট
ইয়েমেনে সেনা সমাবেশে হুতিদের হামলায় নিহত ৫৮
সিলেটে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ৮ জনের প্রাণহানি
বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫
সরকারবিহীন রাষ্ট্রের রুদ্ধশ্বাস চারদিন: ক্যান্টনমেন্ট থেকে বঙ্গভবন