Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১০:১০, ১৮ মার্চ ২০২৬

আমার কথা বা কাজে কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন: নাসীরুদ্দিন পাটওয়ারী

আমার কথা বা কাজে কেউ কষ্ট পেলে ক্ষমা করবেন: নাসীরুদ্দিন পাটওয়ারী
ফাইল ছবি

রাজনৈতিক অঙ্গনে সাম্প্রতিক বক্তব্য ও আচরণ ঘিরে আলোচনার পর আত্মসমালোচনার সুরে কথা বললেন নাসীরুদ্দিন পাটওয়ারী। তিনি জানিয়েছেন, তার কোনও কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন।

বুধবার (১৮ মার্চ) ভোরে নিজের ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। পোস্টে নাসীরুদ্দিন পাটওয়ারী উল্লেখ করেন, গত কয়েক দিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি এবং সহযোদ্ধাদের সঙ্গে তার গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। এসব আলোচনা থেকে তিনি একটি স্পষ্ট বার্তা পেয়েছেন—ব্যক্তিগত আক্রমণ পরিহার করা, অপ্রয়োজনীয় বক্তব্য এড়িয়ে চলা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেয়া।

তিনি জানান, তিনি বিনয়ের সঙ্গে এসব পরামর্শ গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে আরও সংযত ও দায়িত্বশীল আচরণ করার চেষ্টা করবেন। দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতিতে নিজের সামর্থ্য অনুযায়ী অবদান রাখতে চান বলেও উল্লেখ করেন তিনি।

পোস্টে তিনি আরও বলেন, তার এ আত্মসমালোচনার পথচলার একটি সূচনা হয়েছে ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে। মঙ্গলবার রাতে রাজধানীর তাকওয়া মসজিদ-এ কিয়ামুল লাইল আদায়ের মাধ্যমে তিনি এ আত্মিক যাত্রা শুরু করেছেন বলে জানান।

সবশেষে তিনি সবার কাছে দোয়া ও পরামর্শ কামনা করে বলেন, আল্লাহ যেন সবাইকে ক্ষমা করেন এবং সঠিক পথে পরিচালিত করেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল