Sobar Desh | সবার দেশ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

শহীদ মিনার ঘটনা 

হামলা করলো বিএনপি, মামলা রুমিনের কর্মীদের বিরুদ্ধে

হামলা করলো বিএনপি, মামলা রুমিনের কর্মীদের বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা–এর কর্মীদের বিরুদ্ধে পালটা মামলা দায়ের করা হয়েছে। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও মারধরের অভিযোগকে কেন্দ্র করে এ মামলা করা হয়।

মামলার বাদী সরাইল উপজেলার ফারজানা আনোয়ার ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী তামিম মিয়া। মামলাটি সোমবার (২৩ ফেব্রুয়ারি) নথিভুক্ত করে স্থানীয় পুলিশ। এর আগে রোববার রাতে মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ২১ ফেব্রুয়ারি ভোরে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন–এর ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির সামনে গিয়ে এজহারনামীয় আসামিসহ অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জন গালিগালাজ করেন। পরে প্রতিবাদ করলে বাদীকে মারধর করে তার কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

মামলার বিষয়ে রুমিন ফারহানা তার ফেসবুক পোস্টে বলেন, ২১ ফেব্রুয়ারিতে তাকে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে বাধা দেয়া হয়নি এবং তার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে। তিনি অভিযোগ করেন, ঘটনার সময় পুলিশ প্রশাসনের উপস্থিতি থাকলেও তারা নীরব ছিলো।

এর আগে ২২ ফেব্রুয়ারি শহীদ মিনার ঘটনাকে কেন্দ্র করে রুমিন ফারহানার এক কর্মী সরাইল থানায় মামলা করেন। ওই মামলায় আনোয়ার হোসেনকে প্রধান আসামি করা হয় এবং পাঁচজনের নাম উল্লেখসহ আরও প্রায় ১৪০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অভিযোগগুলো তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা