Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২৩, ২৬ এপ্রিল ২০২৬

জামায়াতকে নির্মূলে মির্জা ফখরুলের মন্তব্যে ক্ষুব্ধ গোলাম পরওয়ার

জামায়াতকে নির্মূলে মির্জা ফখরুলের মন্তব্যে ক্ষুব্ধ গোলাম পরওয়ার
ফাইল ছবি

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীকে ‘রাজনৈতিকভাবে নির্মূল’ করা নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ মন্তব্যকে অগণতান্ত্রিক ও অনভিপ্রেত বলে আখ্যায়িত করেছে দলটি।

শনিবার (২৫ এপ্রিল) রাতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

গোলাম পরওয়ার তার বিবৃতিতে উল্লেখ করেন, বিএনপি মহাসচিব জামায়াতে ইসলামীকে নির্মূল করার যে হুমকি দিয়েছেন তা পুরোপুরি অসাংবিধানিক ও অশোভন। তিনি বলেন, এ বক্তব্য গণতন্ত্রের ভাষা নয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর পতিত আওয়ামী ফ্যাসিবাদীদের ভাষায় কথা বলছেন, যা অত্যন্ত দুঃখজনক।

বিবৃতিতে আরও দাবি করা হয়, দেশের একজন দায়িত্বশীল নেতার কাছ থেকে এমন শিষ্টাচার বহির্ভূত বক্তব্য দেশবাসী আশা করে না। এ ধরনের উসকানিমূলক মন্তব্য দেশকে আবার নৈরাজ্য ও সহিংসতার দিকে ঠেলে দেয়ার ইঙ্গিত বহন করে। জামায়াতের মতে, এ বক্তব্যের মাধ্যমে প্রমাণিত হচ্ছে যে বিএনপি বিরোধী দলকে নির্মূল করে দেশে আবার একদলীয় কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে চায়।

মিয়া গোলাম পরওয়ার তার বিবৃতিতে আওয়ামী শাসনামলের প্রসঙ্গ টেনে বলেন, বিগত সাড়ে ১৭ বছরে আওয়ামী ফ্যাসিবাদী শক্তি সর্বশক্তি দিয়েও জামায়াতকে নির্মূল করতে পারেনি। সুতরাং এ ধরনের অপপ্রয়াস সফল হবে না। তিনি বিএনপি মহাসচিবকে এ ধরনের অপরিণামদর্শী বক্তব্য থেকে বিরত থেকে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

উল্লেখ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও জামায়াতে ইসলামী প্রধান বিরোধী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। নির্বাচনের পর থেকেই দুই দলের মধ্যে আদর্শিক ও রাজনৈতিক পাল্টাপাল্টি বক্তব্যের জেরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা