Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩১, ২৪ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:৩১, ২৪ এপ্রিল ২০২৬

জ্বালানি সংকটে নতুন বিতর্ক

সংসদ থেকেই লোডশেডিং শুরু করার প্রস্তাব জামায়াত আমিরের

সংসদ থেকেই লোডশেডিং শুরু করার প্রস্তাব জামায়াত আমিরের
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় রাজধানী ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালুর সরকারি সিদ্ধান্তকে কেন্দ্র করে জাতীয় সংসদে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান প্রস্তাব দেন, লোডশেডিং কার্যক্রম যেন সংসদ ভবন থেকেই শুরু করা হয়।

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান, পর্যাপ্ত জ্বালানি সরবরাহের ঘাটতির কারণে দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রধানমন্ত্রীর পরামর্শে এবং বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা করে ঢাকায় পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর প্রতিক্রিয়ায় সংসদে বক্তব্য রাখতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ঢাকায় লোড ম্যানেজমেন্টের আওতায় সংসদ ভবনও থাকা উচিত। যদি শহরের অন্য এলাকায় এক ঘণ্টা বিদ্যুৎ না থাকে, তাহলে সংসদেও যেন একই সময় বিদ্যুৎ বন্ধ থাকে। এতে জনগণ বুঝবে আমরা একটি সংস্কারমুখী রাষ্ট্র গঠনের চেষ্টা করছি।

তবে তার এ বক্তব্যের পর হাফিজ উদ্দিন আহমদ বলেন, সংসদের অধিবেশন বন্ধ রাখা সম্ভব নয়। পরে শফিকুর রহমান স্পষ্ট করে জানান, তিনি অধিবেশন বন্ধের কথা বলেননি, বরং সংসদ ভবনের বিভিন্ন দফতরে সীমিত পর্যায়ের লোডশেডিং বাস্তবায়নের কথা বলেছেন।

এ ঘটনায় সংসদে ভিন্নমত ও প্রতিক্রিয়া দেখা দিলেও বিদ্যুৎ সংকট ও লোডশেডিং ইস্যু নতুন করে আলোচনায় এসেছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

প্রশ্ন তোলার অধিকারও সংকুচিত করা হচ্ছে: সালমান মুক্তাদির
ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত
মেধা তালিকায় প্রথম হওয়া বিসিএস গেজেটে নেই জুলাইযোদ্ধা সোহেল-মামুন
টিএইচই র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি
পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ
জার্মানিতে ৬ লাখ ৫০ হাজার চাকরি খালি, সুযোগ অপরচুনিটি কার্ডে
ঢাকা মহানগর বিএনপির ৩ কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪
৮১১ রানের ম্যাচে গিলের ২২৩*, রেকর্ডের ছড়াছড়ি
মাঝআকাশে পাইলটদের মারামারি, সৌদিতে নামলো বিমান
সিলিকন ভ্যালিতে যৌন শিকারির তালিকা ফাঁস
গাজী নজরুলের জামিনে ‘আপত্তি নেই’ মরিয়মের বাবার
হাদির নাম সরিয়ে ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’
ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেনো: আসিফ মাহমুদ
দুর্গাপূজায় ৫ দিন ছুটি, মণ্ডপে ২৪ ঘণ্টা নজরদারি: স্বরাষ্ট্রমন্ত্রী
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ
স্ত্রীর মৃত্যুর পর হাসপাতালে মাহাথির
২৩৫ ইউনিটের বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ জন