Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:১২, ২৯ মার্চ ২০২৬

জুলাই সনদে আগে আলোচনা চান বিরোধীদলীয় চিফ হুইপ

সংসদের কার্যক্রম দেখে মনে হচ্ছে গণভোট হয়নি: নাহিদ ইসলাম

সংসদের কার্যক্রম দেখে মনে হচ্ছে গণভোট হয়নি: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের বর্তমান কার্যক্রমে গণভোট ও জুলাই সনদের কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ তুলেছেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, সংসদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে যেন গণভোট আদৌ অনুষ্ঠিতই হয়নি।

রোববার (২৯ মার্চ) বিকেলে ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, এ সংসদ কীভাবে গঠিত হয়েছে, সেটি সবাই যেন ভুলে যাচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি যে গণভোট অনুষ্ঠিত হয়েছিলো, তার গুরুত্ব বর্তমান কার্যক্রমে প্রতিফলিত হচ্ছে না বলেও তিনি দাবি করেন।

তার মতে, সংসদের নিয়মিত কার্যসূচির আগে জনগণের জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো অগ্রাধিকার পাওয়া উচিত। বিশেষ করে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের মতো ইস্যুগুলো সংসদে বিস্তারিত আলোচনা হওয়া জরুরি।

তিনি আরও বলেন, এসব বিষয় অন্য যেকোনও ইস্যুর তুলনায় বেশি গুরুত্ব পাওয়ার দাবি রাখে। তাই এগুলোর একটি গ্রহণযোগ্য সুরাহা নিশ্চিত করার পরই সংসদের নিয়মিত কার্যক্রম পরিচালনা করা যৌক্তিক হবে।

বক্তব্যের শেষদিকে বিরোধীদলীয় চিফ হুইপ উল্লেখ করেন, বিধি অনুযায়ী বিরোধীদলীয় নেতার পক্ষ থেকে ইতোমধ্যে এ বিষয়ে একটি নোটিশ দেয়া হয়েছে। তিনি স্পিকার ও সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জনগুরুত্বপূর্ণ এ বিষয়টি অগ্রাধিকার দিয়ে আলোচনায় আনা হোক।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘সেক্রেটারির ৭০০ অটোরিকশা’, প্রশাসকের কাছে প্রমাণ চাইলো জামায়াত
অন্যের ‘গেমের ঘুঁটি’ না হয়ে ‘নিজস্ব গেমের প্লেয়ার’ হোন: হাসনাত
আশুলিয়ায় ঝুটের গুদাম ও বাড়িতে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট
দেখা হচ্ছে নিউইয়র্কে—রহস্যজনক পোস্ট মিথিলার
৪০ লাখ টাকা চাঁদা না দেয়ায় হামলা, ট্রাক এনে লুটপাট
বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরলে দায় জামায়াতের: শামা ওবায়েদ
ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের লংমার্চ, সোয়াবিতে ‘বড় চমক’
গাজীপুরে গুলি করে ৩ কোটি টাকা ছিনতাই, আহত ৩
রূপপুরের বিদ্যুৎ দ্রুত গ্রিডে দেয়ার প্রতিশ্রুতি রোসাটমের
ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগে প্রধানমন্ত্রীর আহ্বান
দিল্লির ককরোচ আন্দোলনে যোগ দেবেন মমতা!
সব ইসলামী দল এক হলেও ক্ষমতায় যাওয়া সম্ভব নয়: আ ফ ম খালিদ
ইউরেনিয়াম ছাড়বে না ইরান, মজুতও দেবে না
রংপুরের চার খুনে ডিএনএ মিললো সিদ্ধার্থ-মুগ্ধর
হুতিদের হামলায় রিয়াদে শতাধিক ফ্লাইট বাতিল