Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৩, ১২ নভেম্বর ২০২৬

সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ফোন ছিনতাই

সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ফোন ছিনতাই
ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলের মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানমন্ডির শুক্রাবাদ এলাকায় যানজটে আটকে থাকা অবস্থায় তার গাড়ির জানালা দিয়ে এক যুবক ফোনটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরে নিজের ফেসবুক পোস্টে ছিনতাইয়ের বিষয়টি জানিয়ে আসিফ নজরুল লিখেছেন, 

আমার গাড়ির জানালা খোলা ছিলো। এক সেকেন্ডে মোবাইল ফোনটা ছোঁ মেরে নিয়ে পালিয়ে গেলো একটা ছেলে। এটা আজ সন্ধ্যা সাড়ে ৬টার দিকের ঘটনা।

ফোন ছিনতাইয়ের পর সেটি উদ্ধারের চেষ্টা চলছে জানিয়ে তিনি আরও লেখেন, ছিনতাই হওয়া ফোনটি উদ্ধারের চেষ্টা চলছে। এর মধ্যে কেউ যদি আমার ফোন নম্বর থেকে কিংবা অন্য যেকোনওভাবে মেসেজ পাঠিয়ে টাকা চায়, থ্রেট দেয় বা সন্দেহজনক কিছু লেখে তাহলে সেটা এড়িয়ে যাবেন।

ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে আসিফ নজরুল জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি ধানমন্ডি-২৭ নম্বর থেকে মিরপুর সড়ক হয়ে নিউমার্কেটের দিকে যাচ্ছিলেন। এ সময় সড়কে প্রচণ্ড যানজট থাকায় গাড়ির গতি ছিলো ধীর। গরমের কারণে গাড়ির জানালার কাচ খোলা রেখেছিলেন তিনি। গাড়ির ভেতরে বসে মোবাইল ফোনে খুদে বার্তা দেখছিলেন।

গাড়িটি পুরোনো ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি পৌঁছালে নীল রঙের টি-শার্ট পরা এক যুবক হঠাৎ জানালা দিয়ে হাত বাড়িয়ে তার মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়। মুহূর্তের মধ্যে ফোন নিয়ে দৌড়ে পালিয়ে যায় ওই যুবক।

আসিফ নজরুল জানান, ঘটনার সঙ্গে সঙ্গেই তিনি গাড়ি থেকে নেমে ছিনতাইকারীকে ধরার চেষ্টা করেন। তবে ওই যুবক দ্রুত দৌড়ে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনাকে নিজের অসতর্কতার ফল উল্লেখ করে সাবেক আইন উপদেষ্টা বলেন, আমার অসতর্কতার কারণেই এমনটা হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেছেন। পুলিশ ফোনটি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। তার বিশ্বাস, ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা সম্ভব হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘দোষীদের খুঁজে বের করতে না পারলে সরকারকে খেসারত দিতে হবে’
পাঁচ বছর পর ফিরছে ‘মিরাক্কেল’, শুরু হচ্ছে অডিশন
এমপি নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা, পুড়ল পাঁচ ঘর
নিষিদ্ধ আ.লীগকে তথ্য সরবরাহের অভিযোগ এসপির বিরুদ্ধে
১০ নভেম্বর ছিল বেগম লুৎফুন্নিসার মৃত্যুবার্ষিকী
সাত দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন নাহিদ ইসলাম
শীতে ত্বকের সতেজতা ধরে রাখবে ঘরোয়া যত্ন
সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের ফোন ছিনতাই
খিলগাঁও থানায় পরপর ককটেল বিস্ফোরণ
৬ হাজার ৪৭৬ মুক্তিযোদ্ধার গেজেট বাতিল: সংসদে মন্ত্রী
শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ
নেতানিয়াহুর মতো চেহারায় বিপাকে ইরানি ব্যবসায়ী
নেতানিয়াহুর মতো চেহারায় বিপাকে ইরানি ব্যবসায়ী
৩০ নভেম্বর পর্যন্ত রিয়াদ রুটে বিমানের ফ্লাইট বন্ধ
আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিএনপি-জামায়াত-এনসিপি
রাতারগুলের রিসোর্টে সভা করেন রনজিত
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলের উদ্বেগ
আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
হাসিনার ‘প্রত্যর্পণ’ আইনে সমাধান হবে: ভারত