Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:১৭, ৩ মে ২০২৬

আপডেট: ১৯:১৭, ৩ মে ২০২৬

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘ভণ্ডামির স্বীকারোক্তি’: হাসনাত

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ‘ভণ্ডামির স্বীকারোক্তি’: হাসনাত
ছবি: সবার দেশ

জাতীয় সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের দেয়া বক্তব্যকে ‘ভণ্ডামির প্রকাশ’ বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি দাবি করেন, সরকার নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক সমঝোতার নামে জনগণের সঙ্গে দ্বিচারিতা করেছে।

রোববার (৩ মে) সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির আয়োজনে অনুষ্ঠিত ‘জ্বালানি, অর্থনীতি সংস্কার ও গণভোট’ বিষয়ক জাতীয় কনভেনশনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে স্বীকার করেছেন যে, নির্বাচন যেন পিছিয়ে না যায়, সে কারণেই সরকার অনেক বিষয়ে আপস করেছে। তার ভাষায়, তিনি বলেছেন—নির্বাচনটা যেন হয়ে যায়, সে কারণে আমরা একরকমভাবে সব মেনে নিয়েছি। সংস্কার নিয়ে যেসব কথা বলা হয়েছে, সেগুলোও আমরা মেনে নিয়েছি। এটি সরকারের দুর্বলতারই বহিঃপ্রকাশ।

এনসিপির এ নেতা আরও বলেন, এটা এক ধরনের হিপোক্রেসি বা ভণ্ডামি। সংসদের মতো জায়গায় দাঁড়িয়ে তিনি কার্যত জাতির সামনে সে ভণ্ডামির স্বীকারোক্তি দিয়েছেন। জনগণকে এক কথা বলা হয়েছে, আর রাজনৈতিক সমঝোতার টেবিলে গিয়ে আরেক কথা মানা হয়েছে।

তিনি অভিযোগ করেন, সরকার জনগণের কাছে সংস্কারের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে নির্বাচনকে কেন্দ্র করেই সব সিদ্ধান্ত নিচ্ছে। সংস্কার, গণতন্ত্র, জবাবদিহিতা—এসব শুধু মুখের কথা হয়ে গেছে। নির্বাচন যেন কোনোভাবেই ব্যাহত না হয়, সে চিন্তা থেকেই সরকার সব ধরনের সমঝোতায় যাচ্ছে, বলেন হাসনাত।

জাতীয় কনভেনশনে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতারা জ্বালানি খাতের দুর্নীতি, অর্থনৈতিক সংকট, প্রশাসনিক সংস্কার এবং গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে গণভোট আয়োজনের দাবি তুলে বক্তব্য দেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা