Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৮:২৯, ২৮ মার্চ ২০২৬

‘আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে সংবিধান দিয়ে’

‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক’ বলা সংবিধান লঙ্ঘন: আসিফ মাহমুদ

‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক’ বলা সংবিধান লঙ্ঘন: আসিফ মাহমুদ
ফাইল ছবি

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান-কে ‘স্বাধীনতার ঘোষক’ বলা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

শুক্রবার (২৭ মার্চ) নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। তার ওই অ্যাকাউন্টে প্রায় ২.৪ মিলিয়ন অনুসারী রয়েছে।

পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, ‘জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক—এ বক্তব্য সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।’ নিজের দাবির পক্ষে তিনি সংবিধানের ষষ্ঠ তপশিলের ১৫০(২) অনুচ্ছেদের একটি অংশের ছবি মন্তব্যের ঘরে শেয়ার করেন।

ওই অনুচ্ছেদ অনুযায়ী, শেখ মুজিবুর রহমানকে স্বাধীনতার ঘোষক হিসেবে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়, ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতের পর, অর্থাৎ ২৬ মার্চের প্রথম প্রহরে তিনি স্বাধীনতার ঘোষণা দেন।

এদিকে, একই পোস্টের মন্তব্যের ঘরে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, ‘আবেগ দিয়ে রাষ্ট্র চলে না। রাষ্ট্র চলে সংবিধান দিয়ে’– এ বক্তব্যটি পোস্ট করেছেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার