Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৬, ২৭ আগস্ট ২০২৬

গুমের শিকার পরিবার যোগ দেবে

সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা রোববার

সংসদ অভিমুখে ১১ দলের পদযাত্রা রোববার
ছবি: সবার দেশ

আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুমের শিকার পরিবারগুলোর সদস্যদের সঙ্গে নিয়ে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রা করার ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। আগামী রোববার (৩০ আগস্ট) বিকেল ৩টায় এ কর্মসূচি পালন করা হবে।

বুধবার (২৬ আগস্ট) রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

তিনি বলেন, অতীতে বিচারবহির্ভূতভাবে অনেক মানুষ গুম ও হত্যার শিকার হয়েছেন। এসব ঘটনার বিচার এখনও হয়নি। গুমের শিকার পরিবারগুলোর দাবির প্রতি সংহতি জানাতেই আগামী ৩০ আগস্ট সংসদ অভিমুখে পদযাত্রার কর্মসূচি নেয়া হয়েছে।

হামিদুর রহমান আযাদ বলেন, বিগত সময়ে বিচারবহির্ভূতভাবে অনেকেই গুম, খুনের শিকার হয়েছেন। সেগুলোর বিচারও আজ পর্যন্ত হয়নি। এগুলোকে সামনে রেখে আগামী ৩০ তারিখ বিকেল ৩টায় জাতীয় সংসদ অভিমুখে গুমের শিকার পরিবারের সদস্যদের নিয়ে পদযাত্রা করবে ১১ দলীয় ঐক্য।

দেশের চলমান পরিস্থিতি নিয়েও কথা বলেন তিনি। হামিদুর রহমান আযাদের অভিযোগ, গ্যাস, বিদ্যুৎ, তেল ও সারের সংকটসহ বিভিন্ন ক্ষেত্রে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। এসব সংকটে পুরো জাতি দুর্ভোগের মধ্যে রয়েছে।

তিনি বলেন, দেশে যে দুর্ভোগ চলছে—গ্যাস, বিদ্যুৎ, তেল, সার... সরকারের যে ব্যর্থতা, সর্বত্র পরিলক্ষিত হচ্ছে। পুরো জাতি অনেক সংকটের মুখোমুখি হয়েছে।

তিনি আরও বলেন, একদিকে জাতীয় সংসদে জুলাই সনদ ও গণরায় বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে। অন্যদিকে গুমের শিকার পরিবারগুলোর অনেকেই এখনও জানেন না, তাদের নিখোঁজ স্বজনেরা কোথায় আছেন।

হামিদুর রহমান আযাদ বলেন, গুমের শিকার পরিবারগুলো এখনও জানে না, তাদের পরিবারের যে সকল সদস্য গুম হয়েছেন, তারা এখন কোথায়।

সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলামসহ ১১ দলীয় ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা
‘চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়, জবাবদিহি করতে হবে এমপিদের’
রিয়াদগামী ১০ ফ্লাইট বাতিল, বিপাকে হাজারো প্রবাসী
আত্মগোপনেই মারা গেলেন নিষিদ্ধ জঙ্গি আ.লীগ নেতা
নাটোরে চুরি হওয়া জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার
সাদাকাত-ফারহানের ঝড়ে সিরিজ জয় পাকিস্তানের
আবারও কেঁপে উঠলো রিয়াদ বিমানবন্দর, টার্মিনালে আগুন
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়ালো, আক্রান্ত লাখের পথে
দুর্ঘটনার পর কেমন আছেন নুসরাত? সূর্যাস্তের ছবিতে আবেগঘন বার্তা
প্রজ্ঞার জরিপ: চার স্তরে ১২ দামে সিগারেট, ব্র্যান্ড বদলের সুযোগ
অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের বিশ্বরেকর্ড, সোবহানার সেঞ্চুরি
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি, রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতার ৪
রিয়াদ বিমানবন্দর বন্ধ, বাংলাদেশের ৫ ফ্লাইট বাতিল
রিয়াদ বিমানবন্দরে হামলা, ঢাকার তীব্র নিন্দা
মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের অবরোধ, তীব্র যানজট
পোশাক রফতানিতে তিন মাসে আয় ১,০৫৮ কোটি ডলার