Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩০, ৭ এপ্রিল ২০২৬

সপ্তাহজুড়ে মাঠে নামছে ১১ দল

গণভোট বাস্তবায়নে ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা

গণভোট বাস্তবায়নে ১১ দলের নতুন কর্মসূচি ঘোষণা
ছবি: সংগৃহীত

গণভোটের রায় কার্যকর করার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। সপ্তাহব্যাপী গণসংযোগ, লিফলেট বিতরণ ও দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে তারা আন্দোলন জোরদার করার ঘোষণা দিয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এক বৈঠক শেষে এ কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও জোটের শীর্ষ নেতা মামুনুল হক।

তিনি বলেন, গত নির্বাচনে প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। কিন্তু নির্বাচিত সরকার সে রায় বাস্তবায়নে বিলম্ব করছে। এতে জনগণের ম্যান্ডেটকে উপহাস করা হচ্ছে।

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে ঐকমত্যের ভিত্তিতে যেসব সংস্কার প্রস্তাব ও অধ্যাদেশ তৈরি হয়েছিলো, বর্তমান সরকার তার মধ্যে গুরুত্বপূর্ণ ২০টি অধ্যাদেশ পাস না করার সিদ্ধান্ত নিয়েছে। এটিকে তিনি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা হিসেবে উল্লেখ করেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ৯ এপ্রিল বিকেল ৫টায় রাজধানীর শাহবাগ থেকে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হবে। এরপর টানা এক সপ্তাহ দেশব্যাপী এ কার্যক্রম চলবে।

১১ এপ্রিল দেশের সব মহানগরীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। ১২ এপ্রিল জেলা পর্যায়ে একই ধরনের কর্মসূচি পালন করা হবে। আর ১৩ এপ্রিল ঢাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একটি জাতীয় সেমিনার আয়োজন করা হবে।

মামুনুল হক বলেন, আমরা যেকোনও মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করবো। দেশে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হতে দেয়া হবে না।

বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দাবি করেন, জ্বালানি সংকট ও প্রশাসনিক অব্যবস্থাপনার কারণে জনজীবন বিপর্যস্ত। পাশাপাশি বাতিল হওয়া আইনগুলোর অপপ্রয়োগ করে বিরোধীদলীয় নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের মধ্যে মিয়া গোলাম পরওয়ারসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের কমিটি, আহ্বায়ক কিরন
ধর্ম যার যার, নিরাপত্তা পাবার অধিকার সবার: প্রধানমন্ত্রী
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু
শোয়েব মালিকের সঙ্গে বিয়ের গুঞ্জনে বিরক্ত ভানিজা
দিল্লিতে সিজেপি নেতা দীপক আটক, তুলে নিলো নেহাকেও
এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন ফারহানা
যুব উন্নয়নের প্রশ্নফাঁসে সরকারি দফতরের কর্মচারী, গ্রেফতার ৭
কৃতিত্বের পরিচয় রক্ষায় আদালতে কৃতি শ্যানন
চুয়েটে অনলাইন সিন্ডিকেট সভা, ছিলেন না কোনও সদস্য
শূন্যে ভাসবে টেসলার গাড়ি
ক্ষমতার রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি রাষ্ট্রসংস্কার: টিআইবি
পিনাকী ভট্টাচার্যের ডক্টরেট ডিগ্রি অর্জন
পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য