Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫২, ১৮ অক্টোবর ২০২৬

সাত মাসে ১৭ বার প্রতারণা করেছে বিএনপি: হাসনাত

সাত মাসে ১৭ বার প্রতারণা করেছে বিএনপি: হাসনাত
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও গত সাত মাসে ১৭ বার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিএনপি। তার দাবি, সনদের বিভিন্ন ধারা লঙ্ঘন করে দলটি এখনও প্রতিদিন সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে।

রোববার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমার বাংলাদেশ (এবি) পার্টি আয়োজিত ‘জুলাই সনদের এক বছর সালতামামি’ শীর্ষক মুক্ত আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপি প্রতিদিনই একেকটি প্রতিশ্রুতি ভাঙছে। প্রতিশ্রুতি ভঙ্গের পরও দম্ভের সঙ্গে দলটি ঘোষণা দিচ্ছে, জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। অথচ এরই মধ্যে সনদের ১৭টি ধারা লঙ্ঘন করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তার ভাষায়, প্রতিশ্রুতি দেয়া এবং তা ভঙ্গ করার মধ্য দিয়ে গত সাত মাসে জনগণের সঙ্গে ১৭ বার প্রতারণা করেছে বিএনপি।

সংস্কার পরিষদ গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে এনসিপির এ নেতা বলেন, তারা বারবার একটি সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছিলেন। গণভোটের মাধ্যমে ৩০০ সংসদ সদস্যকে ১৮০ দিনের জন্য সংস্কার কার্যক্রম পরিচালনার ক্ষমতা দিয়েছিলো জনগণ। কিন্তু গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের ফলাফলের অর্ধেক মেনে নিলেও বাকি অংশ বিএনপি সরকার গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির অবস্থানকে ব্যঙ্গ করে হাসনাত আবদুল্লাহ বলেন, 

দলটি ভেবেছিলো এক পা ডাঙায় এবং আরেক পা জলে রেখে সাঁতরে পুকুর পার হবে। কিন্তু এভাবে পার হতে পারলেও লুঙ্গি ঠিক থাকবে না। 

তার মতে, সংস্কার প্রশ্নে বিএনপি যে অবস্থান নিয়েছে, তাতে দলটির প্রতিশ্রুতি ও বাস্তব পদক্ষেপের মধ্যে স্পষ্ট অসংগতি দেখা যাচ্ছে।

আওয়ামী লীগ সরকারের আমলের বিতর্কিত নির্বাচনের প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, ওই সময় বিভিন্ন নির্বাচন নিয়ে বিতর্ক তৈরি হয়েছিলো। এখন বিএনপিও একই কায়দায় নিজেদের সুবিধা অনুযায়ী কিছু বিষয় গ্রহণ করছে, আর কিছু বিষয় প্রত্যাখ্যান করছে। অর্থাৎ, কোনও সিদ্ধান্ত পক্ষে গেলে তা মেনে নেয়া হচ্ছে, আর বিপক্ষে গেলে তা মানা হচ্ছে না।

তিনি অভিযোগ করেন, গণভোটের ফলাফল মেনে না নেয়ার কারণে সরকারদলীয় সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। এর ফলে জুলাই জাতীয় সনদের কার্যকারিতা বাধাগ্রস্ত হয়েছে। তার ভাষায়, 

বিএনপি নিজের হাতেই সনদটিকে অকার্যকর ও অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, 

একদিকে জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলা হচ্ছে, অন্যদিকে সনদের বিভিন্ন ধারা মানা হচ্ছে না। এ দ্বিমুখী অবস্থানের মাধ্যমে জনগণের প্রত্যাশার সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে তিনি মনে করেন।

বক্তব্যে তিনি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি এবং বাস্তবে নেয়া পদক্ষেপের মধ্যে সামঞ্জস্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গণভোটের ফলাফল ও সংস্কার কার্যক্রমের বিষয়ে বিএনপির অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির এ নেতা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ইশরাক শপথ ভঙ্গ করেছেন, দাবি জামায়াতের
ইয়েমেনে বাস্তুচ্যুত ২ লাখ ৩০ হাজারের বেশি মানুষ
ধর্ম নয়, নাগরিক পরিচয়ই হবে মুখ্য: প্রধানমন্ত্রী
বাংলাদেশের দাপুটে শুরু, নেপালকে হারালো ৩৩-২০ গোলে
মাদকবিরোধী অভিযানে নতুন ঘোষণা ইশরাকের, এবার বাঁশের লাঠি
ইশরাকের উচিত পার্থের পদত্যাগ দাবি করা: হাসনাত
আসুসের নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন
মৃত্যুর আগে ভিডিওতে শিক্ষকের নাম, শার্শায় প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা
সচিবালয়ে বড় রদবদল, সাত সচিবের দফতর বদল
ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর, তিনি বললেন ‘গুজব’
আকাশে খুলে গেলো এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণে রোগীর মৃত্যু
একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
ঢাকায় ফিফা সভাপতির সঙ্গে বাফুফের বৈঠক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ পেতে সিভিতে মিথ্যা তথ্য পুতুলের
ফ্রান্সে বিক্ষোভ ঘিরে ভয়াবহ দাঙ্গা, গ্রেফতার ১৮০০
১১ ম্যাচে ৪৮ গোল, অপ্রতিরোধ্য বার্সেলোনা