Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৩, ৬ এপ্রিল ২০২৫

আপডেট: ০১:০৫, ৬ এপ্রিল ২০২৫

আ’লীগের পুনর্বাসন মানবো না: আখতার 

আ’লীগের পুনর্বাসন মানবো না: আখতার 
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আওয়ামী লীগ যেভাবে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত করেছে, তাতে এ দলের পুনর্বাসন কোনোভাবেই মেনে নেয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। 

শুক্রবার রাতে রংপুর চেম্বার ভবনে আয়োজিত এনসিপির সংগঠকদের এক আলোচনাসভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন বলেন, জাতীয় নাগরিক পার্টির কোনো কর্মসূচিতে যদি আওয়ামী লীগের কেউ যুক্ত হওয়ার চেষ্টা করে, আমরা তা প্রতিহত করবো এবং অনুপ্রবেশকারীদের আইনের হাতে সোপর্দ করবো। যারা বাংলাদেশে ফ্যাসিবাদ চাপিয়ে দিয়েছেন, তারা এ দেশে রাজনীতি করার নৈতিক অধিকার হারিয়েছেন।

তিনি আরও বলেন, আমরা আওয়ামী লীগের কোনও পুনর্বাসন মেনে নেবো না। স্বাধীনতার ৫০ বছরের মাথায় এসে যারা গণতন্ত্র ধ্বংস করেছে, তাদের বিচার ইতিহাসের অনিবার্য দাবি। এনসিপি এ দাবি আদায়ে জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন চালিয়ে যাবে।

আলাদা পরিচয় তিন সংগঠনের

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি ও জাতীয় নাগরিক পার্টির সম্পর্ক বিষয়ে জানতে চাইলে আখতার হোসেন বলেন, এ তিনটি সংগঠন পরস্পরের সঙ্গে সম্পৃক্ত হলেও তারা আলাদা ও স্বতন্ত্রভাবে কাজ করছে। জাতীয় নাগরিক পার্টি একটি রাজনৈতিক দল হিসেবে রাজনীতির ময়দানে সক্রিয়। অন্যদিকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অভ্যুত্থান ও সংস্কার আন্দোলনের সামাজিক ভিত্তি গড়ে তুলছে।

ইউনূস-মোদি বৈঠক নিয়ে মত

সম্প্রতি থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে অনুষ্ঠিত বৈঠক প্রসঙ্গে আখতার হোসেন বলেন, প্রধান উপদেষ্টা বাংলাদেশি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়েছেন বৈঠকে। তবে কেবল কথায় কাজ হবে না। শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে আন্তর্জাতিকভাবে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

ড. ইউনূসকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এনসিপি নেতারা

এ সময় এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ড. ইউনূস বাংলাদেশের নেতৃত্ব দেয়ার জন্য একজন যোগ্য ও দক্ষ ব্যক্তি। আমরা চাই তিনি অন্তত পাঁচ বছর দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করুন। তার অভিজ্ঞতা ও গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক পর্যায়েও স্বীকৃত।

আলোচনায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ফারজানা দিনা, রংপুরের সংগঠক আলমগীর নয়ন, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা