Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:১১, ১২ এপ্রিল ২০২৫

বিএনপি নেতার জামায়াতে যোগদান

বিএনপি নেতার জামায়াতে যোগদান
ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুর উপজেলার রাজনীতিতে নতুন মোড় নিয়েছে বিএনপির দীর্ঘদিনের নেতা মো. আলী হোসেনের দলত্যাগের কারণে। উপজেলা বিএনপির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালনকারী এ নেতা শুক্রবার (১১ এপ্রিল) দুপুরে ইসলামপুর জামায়াত কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। 

তিন দশকেরও বেশি সময় বিএনপির রাজনীতিতে সক্রিয় এ নেতা সদস্য ফরম পূরণের মাধ্যমে জামায়াতের পতাকাতলে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও ময়মনসিংহ অঞ্চলের পরিচালক ড. সামিউল হক ফারুকী। তিনি আলী হোসেনকে ফুল দিয়ে স্বাগত জানান এবং ইসলামী রাজনীতি ও জামায়াতের আদর্শ নিয়ে আলোচনা করেন। এ সময় তিনি আলী হোসেনের হাতে দলীয় প্রকাশনা তুলে দেন।

ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের বাসিন্দা আলী হোসেন দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে বিএনপির উপজেলা দফতর সম্পাদক, যুবদল ও ছাত্রদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি উপজেলা বিএনপির ৪ নম্বর সহ-সভাপতির দায়িত্বে ছিলেন। স্থানীয় রাজনীতিতে তিনি পরিশ্রমী ও নীতিনিষ্ঠ নেতা হিসেবে সুপরিচিত।

নতুন যাত্রা প্রসঙ্গে আলী হোসেন বলেন, বিএনপির সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি। কিন্তু বর্তমানে ইসলামী রাজনীতির প্রতি আমার আগ্রহ বেড়েছে। জামায়াতের আদর্শ, শৃঙ্খলা ও নীতিনিষ্ঠ কর্মকাণ্ড আমাকে আকৃষ্ট করেছে। এ প্ল্যাটফর্মে এসে দেশ ও জনগণের জন্য কাজ করতে চাই।

জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা মো. খলিলুর রহমান বলেন, আলী হোসেনের যোগদান আমাদের জন্য শক্তির প্রতীক। তার অভিজ্ঞতা ইসলামী আন্দোলনকে আরও গতিশীল করবে।

ড. সামিউল হক ফারুকী বলেন, জামায়াতে ইসলামী আদর্শ ও সততার ভিত্তিতে রাজনীতি করে। আলী হোসেনের মতো নেতারা আমাদের শক্তি বাড়াবে। আমরা তাকে স্বাগত জানাই।

অন্যদিকে, উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা মো. আব্দুল ওয়াহাব বলেন, আলী হোসেনের সিদ্ধান্ত ব্যক্তিগত। আমরা তা সম্মান করি। তবে একজনের চলে যাওয়া বিএনপির মতো বড় দলের ওপর প্রভাব ফেলবে না।

এ যোগদান ঘিরে জামালপুরের রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা আলোচনা। অনেকে মনে করছেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতের সাংগঠনিক গোছানোর অংশ হিসেবে এটি একটি কৌশলগত পদক্ষেপ।

সবার দেশ/এমকেজে
 

শীর্ষ সংবাদ:

১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা