Sobar Desh | সবার দেশ নীলফামারী প্রতিনিধি

প্রকাশিত: ০০:৩০, ৪ জুলাই ২০২৫

আপডেট: ০১:৩৭, ৪ জুলাই ২০২৫

নতুন সংবিধান তৈরি না করে নির্বাচন নয়: নাহিদ ইসলাম

নতুন সংবিধান তৈরি না করে নির্বাচন নয়: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

মুজিববাদী সংবিধান পরিবর্তন না করে নির্বাচন হতে দেয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, এ সংবিধনা মানুষের কল্যাণে কাজ করে নাই, নতুন সংবিধান তৈরি না হওয়া পর্যন্ত নির্বাচন মেনে নেয়া হবে না। শেখ হাসিনার বিচার সম্পন্ন ও রাষ্ট্রের মৌলিক সংস্কার করে নির্বাচনের পথে হাঁটতে হবে বলে জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরের পর (৩ জুলাই) নীলফামারী শহরের চৌরঙ্গি মোড়ে এনসিপির পথসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

পথনভায় এনসিপির উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক আবু সাঈদ লিওন বক্তব্য দেন।

নাহিদ ইসলাম বলেন, ছাত্র জনতার স্বৈরাচার ফ্যাসিস্ট হটিয়েছে। চাঁদাবাজ ও দুর্নীতিকেও হটাবে। এজন্য সারাদেশে মানুষদের পাশে যাচ্ছে দলের নেতা কর্মীরা। উত্তরাঞ্চলে বৈষম্যের শিকার মন্তব্য করেন নাহিদ বলেন, আমরা বৈষম্য দুরীকরণে কাজ করছি। ঢাকায় জাতীয় সমাবেশ করে বৈষম্যগুলো তুলে ধরা হবে। যাতে সারাদেশে সুষম উন্নয়ন হয়।

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, অভ্যুত্থান কেবল সরকার পরিবর্তনের জন্য নয়। সরকার পরিবর্তনের আগে ফ্যাসিস্ট উৎপাদনের যত পন্থা আছে সব বন্ধ করতে হবে। এসময় সংবিধানের নামে যা আছে তা সংবিধান নয় বরং তা আওয়ামী বিধান মন্তব্য করে হাসনাত আব্দুল্লাহ বলেন, নির্বাচনের আগে প্রশাসনিক সংস্কার প্রয়োাজন, নতুন সংবিধান প্রয়োাজন।

পথসভায় সভাপতিত্ব করেন এনসিপি নীলফামারী জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারী আব্দুল মজিদ। এতে বিভিন্ন স্থান থেকে দলের নেতা কর্মী ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নরসিংদীতে শিশুর পা মুচড়ে দেয়া সে চাচি গ্রেফতার
‘পানি লাগবে পানি’ বলতে বলতেই নিভে যায় মুগ্ধর জীবন
উজানের ঢল ও টানা বৃষ্টিতে উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা
মেসিকে নিয়ে আবেগঘন বার্তা শাকিরার
যুবদল নেতার প্রতিষ্ঠানে ছাত্রদল নেতাদের হামলা
টকশোতে অনেকে হাসিনাকে প্রাসঙ্গিক করার চেষ্টা করছেন: রিজভী
মেক্সিকোতে ৭.৪ মাত্রার ভূমিকম্প, উপকূলে সুনামি সতর্কতা
কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পলায়ন
কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নেতৃত্বে সাঈদ-জসিম
যুদ্ধ চাই না, তবে প্রস্তুত আছি: ইরানের স্পিকার
গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গ টানতেই ক্ষুব্ধ বিএনপি নেতা
চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ইংল্যান্ডকে হারিয়েই ফের ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা
হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, ফিরলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
গণভোটের চার প্রশ্ন না বুঝলে ৩১ দফা বুঝলো কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের
নৌবাহিনীর নতুন প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম
রাবিতে ‘ছাত্রলীগমুক্ত দিবস’ উপলক্ষে প্রতীকী ‘দে ধাওয়া’ কর্মসূচি
ছাত্রলীগ-আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় নয়-আবু সাঈদের কবরের পাশে ছাত্রদলের প্রতিজ্ঞা