Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৩৭, ৪ জুলাই ২০২৫

দেশের এ পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির

দেশের এ পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

দেশের চলমান পরিস্থিতিতে নির্বাচন আয়োজনের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। পরিবেশ না থাকলে কোনোভাবেই গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

শুক্রবার (৪ জুলাই) নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

শফিকুর রহমান বলেন, এখন দেশের যে অবস্থা, সেখানে নির্বাচন নিয়ে কথা বলা অর্থহীন। আমাদের চোখের সামনে পাটগ্রামের ঘটনা ঘটেছে। সারাদেশেই অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় নির্বাচন হলে তা কখনোই গ্রহণযোগ্য হবে না।

তিনি বলেন, সুষ্ঠু পরিবেশ তৈরির লক্ষ্যে আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি। মৌলিক রাজনৈতিক সংস্কার ছাড়া কোনোভাবেই সবার অংশগ্রহণে একটি ভালো, গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।

জামায়াত আমির আরও বলেন, জামায়াতে ইসলামী সবসময় সহিংসতার বিরুদ্ধে। আমরা মব পলিটিক্সের ঘোর বিরোধী। ১৯৭২ সাল থেকেই আমরা এই অবস্থান ধরে রেখেছি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ