Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০৩, ৪ জুলাই ২০২৫

জুলাই বিপ্লবের বর্ষপূর্তি

পল্টনে অসহায় মানুষের মধ্যে জামায়াতের খাবার বিতরণ

পল্টনে অসহায় মানুষের মধ্যে জামায়াতের খাবার বিতরণ
ছবি: সংগৃহীত

জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর পল্টনে অসহায় ও দুস্থ মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণের পল্টন থানা জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

খাবার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন।

পল্টন থানা আমির শাহীন আহমদ খানের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি অ্যাডভোকেট মারুফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পল্টন থানার সহকারী সেক্রেটারি মাওলানা মুস্তাফিজুর রহমান শাহীন, এনামুল হক এবং ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী খন্দকার আব্দুর রব।

খাবার বিতরণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ড. হেলাল উদ্দিন বলেন, জুলাই-আগস্ট আন্দোলনের মূল চেতনা ছিলো বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। সে লক্ষ্য বাস্তবায়নে রাষ্ট্রীয় সব ব্যবস্থার আমূল সংস্কার দরকার। শহীদদের রক্তের মূল্য দিতে হলে আগে গণহত্যার বিচার, পরে নির্বাচন— এটা শহীদ পরিবারের দাবি।

তিনি আরও বলেন, মৌলিক সংস্কার ছাড়া যেভাবে নির্বাচন দেওয়ার পরিকল্পনা চলছে, তা সফল হলে দেশে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। জনগণ আর কোনো ফ্যাসিবাদ মেনে নেবে না।

ড. হেলাল বলেন, অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছে। জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দল এতে সহযোগিতা করলেও একটি পক্ষ নিজেদের সুবিধামতো সংস্কার করতে চায়, যা দেশের জন্য ক্ষতিকর।

জামায়াতের এ নেতা জানান, বৈষম্যহীন মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং ৭ দফা দাবি আদায়ে আগামী ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ ডেকেছে জামায়াতে ইসলামী। ভারতীয় আধিপত্যবাদ প্রতিরোধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে দলমত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ওই সমাবেশে যোগদানের আহ্বান জানান তিনি।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!