Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৩৮, ২ জুন ২০২৫

নির্বাচন নিয়ে আমাদের কোনো চাপ নেই, শুধু পরামর্শ দিয়েছি: ডা. তাহের

ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের পরামর্শ জামায়াতে ইসলামী’র

ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের পরামর্শ জামায়াতে ইসলামী’র
ছবি: সংগৃহীত

আগামী ডিসেম্বর থেকে আগামী বছরের এপ্রিলের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছে জামায়াতে ইসলামী।

সোমবার (২ জুন) সন্ধ্যায় রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান জামায়াতের নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

তিনি বলেন, ডিসেম্বর থেকে এপ্রিল—এ সময়ের মধ্যে নির্বাচনের একটা তারিখ ঘোষণা করলে জনমনে স্বস্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে। এ পরিসরের মধ্যেই একটি সুবিধাজনক সময় নির্ধারণের জন্য আমরা প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছি।

বৈঠকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আযাদ ও মাওলানা রফিকুল ইসলাম খান অংশ নেন।

আবদুল্লাহ তাহের আরও বলেন, আমাদের এক কোটি ১০ লাখ প্রবাসী ভোটার রয়েছে। তাদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছি।

নির্বাচনের নির্দিষ্ট সময় প্রসঙ্গে তিনি বলেন, আমরা আমাদের মতামত দিয়েছি—মে ও জুন মাস উপযুক্ত সময় নয়। তবে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন সম্ভব। এ সময়ের মধ্যেই তারিখ ঘোষণা হলে ভালো হয়। তবে এ নিয়ে আমাদের কোনো চাপ নেই, আমরা শুধু পরামর্শ দিয়েছি।

সংস্কার ও ঐকমত্য প্রসঙ্গে তিনি জানান, বিভিন্ন বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার মাধ্যমে ঐকমত্য তৈরি হয়েছে। সামনে আরও আলোচনা হলে একটি জাতীয় ঐক্যমতের সনদ ঘোষণা সম্ভব।

এদিনের বৈঠকে বিএনপি, জামায়াতসহ অন্যান্য রাজনৈতিক দলও অংশ নেয়। সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা