Sobar Desh | সবার দেশ চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১:০৭, ১২ জুন ২০২৫

জামায়াতের এমপি প্রার্থীর ওপর বিএনপি কর্মীদের হামলা

জামায়াতের এমপি প্রার্থীর ওপর বিএনপি কর্মীদের হামলা
ছবি: সংগৃহীত

চাঁদপুর-১ (কচুয়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য (এমপি) প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফীর ওপর হামলার ঘটনা ঘটেছে। 

বুধবার (১১ জুন) বিকেলে কচুয়া উপজেলার ১০ নম্বর গোহাট উত্তর ইউনিয়নের নাউলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নিতে গেলে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পরপরই একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়। হামলায় নেতৃত্ব দেন মো. আরিফ হোসেন, রহিম, স্বপন, শাহপরান ও মোহাম্মদ মুরাদ নামে পাঁচজন। এদের সবাই স্থানীয় বিএনপি নেতা ও ওয়ার্ড মেম্বার প্রার্থী সুমনের অনুসারী বলে দাবি করেছে জামায়াত।

এ সময় প্রার্থী আশরাফীকে রক্ষা করতে গিয়ে জামায়াতের অন্তত দুই কর্মী আহত হন। তাদেরকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

জানা গেছে, হামলাকারীদের মধ্যে শাহপরান ও রহিম আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও গত ৫ আগস্টের পর থেকে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন।

হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আবু তাহের মেসবাহ জানিয়েছেন, হামলার ঘটনায় আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। জনগণের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি।

তবে চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শাহজাহান মিয়াকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ প্রসঙ্গে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে শুনেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি বলেন, হামলার সঙ্গে জড়িত সন্ত্রাসীরা যে দলেরই হোক, তাদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

সবার দেশ/কেএম

সর্বশেষ

শীর্ষ সংবাদ:

পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত
‘ইসলাম শ্রেষ্ঠ ধর্ম’ মন্তব্যে কর্ণাটকের মন্ত্রীর পদত্যাগ দাবি বিজেপির
মার্কিন হামলার পাল্টা জবাব, জর্ডানে ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
৬ মাসে দেশে বিচারবহির্ভূত হত্যা হয়নি: সংসদীয় কমিটি
নেপালে বন্যা-ভূমিধসে মৃত্যু প্রায় ৮০০, নিখোঁজ আড়াই হাজার
মক্কা চুক্তিতে বাংলাদেশের অংশগ্রহণে ইতিবাচক অগ্রগতি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ডুবে ডুবে নৌকা খুঁজলে ‘হাঁস’ খেয়ে ফেলবে জনগণ-রুমিন ফারহানাকে হুঁশিয়ারি সারোয়ার তুষারের
রাজধানীতে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩
সাগর-রুনি হত্যায় জিয়াউল আহসান ও রোকেয়া প্রাচী জড়িত!
আ.লীগ নেতার সেমিনারের অনুমতি দেয়নি দিল্লি
সৌদিতে নোয়াখালীর যুবককে গুলি করে হত্যা
এনবিআরের ৬৮ কর্মকর্তার একযোগে বদলি
গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!