Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:১৭, ৪ জুলাই ২০২৫

সুষ্ঠু নির্বাচন হলেই বোঝা যাবে বিএনপির জনপ্রিয়তা: রিজভী

সুষ্ঠু নির্বাচন হলেই বোঝা যাবে বিএনপির জনপ্রিয়তা: রিজভী
ফাইল ছবি

দ্রুত অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, সুষ্ঠু নির্বাচনই প্রমাণ করবে বিএনপি কতটা জনপ্রিয়।

শুক্রবার (৪ জুলাই) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, টানা ১৬ বছর ধরে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছে। শেখ হাসিনা যে গণতন্ত্র কবরস্থ করেছিলেন, তা ফিরিয়ে আনার জন্যই বিএনপি লড়ছে। নানাবিধ নির্যাতন, হামলা-মামলার মধ্যেও বিএনপি কখনও আন্দোলন থেকে সরে আসেনি।

তিনি বলেন, গণতন্ত্র যখনই ষড়যন্ত্রের শিকার হয়েছে, তখনই বেগম খালেদা জিয়া সামনে থেকে গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। পরমত সহিষ্ণুতা এবং শান্তিপূর্ণ রাজনীতিই গণতন্ত্রের সৌন্দর্য।

দলের নেতাকর্মীদের সতর্ক করে রিজভী বলেন, অপরাধ বা অনৈতিক কাজে জড়িত কাউকে বিএনপিতে জায়গা দেয়া হবে না। ইতোমধ্যে সারা দেশে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বেশ কয়েকজন নেতাকে অব্যাহতি দেয়া হয়েছে। দলের অবস্থান পরিষ্কার- সন্ত্রাস বা অনৈতিকতার প্রতি জিরো টলারেন্স।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ