Sobar Desh | সবার দেশ ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ২০:৫০, ৪ জানুয়ারি ২০২৫

আবারও ষড়যন্ত্র ‍শুরু হয়েছে: মির্জা ফখরুল

আবারও ষড়যন্ত্র ‍শুরু হয়েছে: মির্জা ফখরুল
ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে বর্তমানে ষড়যন্ত্র ও চক্রান্ত শুরু হয়েছে। তবে বিএনপি মাথা নত করবে না। আমরা যেন জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি সে লক্ষে এগিয়ে যেতে হবে।

শনিবার (৪ জানুয়ারি) রাতে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঠাকুরগাঁও শহরের পাবলিক পাঠাগার মাঠে জেলা ছাত্রদল আয়োজিত সমাবেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব কথা বলেন ফখরুল।

তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে জনগণের সরকার প্রতিষ্ঠা করা এবং নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি করা। তিনি দাবি করেন, আওয়ামী লীগ সব সময় জোর করে ক্ষমতায় থাকতে চায়, কিন্তু ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে সক্ষম হয়েছেন তারা। এ পরিস্থিতিতে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে, যা দেশের জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করতে সাহায্য করবে।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, সাংগঠনিক সম্পাদক জাফরুল্লাহ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, জেলা ছাত্র দলের সভাপতি মো. কায়েসসহ আরও অনেকে। 

এছাড়া, জেলা ছাত্রদলের একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে, যা ছাত্রদের আন্দোলনের শক্তি ও সমর্থন প্রদর্শন করে। ছাত্র সমাবেশে জেলার পাঁচটি উপজেলার ছাত্রদলের নেতাকর্মীরা ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

মেসির বিদায়ে আবেগঘন আন্তোনেলা
লঘুচাপের প্রভাবে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ৩ নম্বর সতর্কসংকেত
কানাডার পার্লামেন্টের এমপি বাংলাদেশি তানভীর
ভারতে ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১; রেল চলাচল বন্ধ
নভেম্বরে যোগ হবে রূপপুরের বিদ্যুৎ!
প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বিরোধে মার্কিন সেনাপ্রধানের পদত্যাগ
ফিল্মি কায়দায় নববধূ ‘ছিনতাই’! যা বললেন কনে তামান্না
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, সামনে ১০ চ্যালেঞ্জ
ঢাবির মেয়েদের হল বন্ধ রাত ১১টায়
নবম পে-স্কেল অনুমোদন: কার বেতন কত
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৯১৯, নিখোঁজ ৪ হাজারের বেশি
জামালপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪
ফেল করা শিক্ষার্থীদের জন্য সুখবর
শিল্প কোনও পাপ নয়: প্রভা
মক্কা ডিফেন্স অ্যালায়েন্সের আনুষ্ঠানিক যাত্রা
দেশে প্রথম রোবটিক সার্জারি, প্রথম দিনে ২ রোগীর অস্ত্রোপচার
আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বললেন মেসি
পূজার আগেই পাকিস্তানের হামলার প্রস্তুতিতে শঙ্কিত ভারত